• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতা আটক সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল, সেক্রেটারি শাহজাহান বিএনপির দু্পক্ষের বিরোধ, বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে ককটেল বিস্ফোরণ সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের বিয়ের জোরালো ইঙ্গিত দিলেন নীহা, মসজিদুল হারামে ছবি প্রকাশ দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপির গাড়িবহরে হামলা নির্বাচনে জয়ের পর এবার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে সার্বিয়ার শিক্ষার্থী জোট প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ৩৪ কর্মকর্তা ‘পরাজিত ব্যক্তি’ বলতেই মেজাজ হারালেন ট্রাম্প, মাঝপথে ব্রিফিং ত্যাগ বক্তব্যের সুযোগ না পেয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠান বর্জন

‘পরাজিত ব্যক্তি’ বলতেই মেজাজ হারালেন ট্রাম্প, মাঝপথে ব্রিফিং ত্যাগ

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের বিপর্যয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘পরাজিত ব্যক্তি’ বলে প্রশ্ন করেন এক সাংবাদিক। এমন প্রশ্নে ক্ষুব্ধ হয়ে কোনো জবাব না দিয়েই সেখান থেকে সরে যান তিনি।শুক্রবার ফ্লোরিডার উদ্দেশে হোয়াইট হাউজ ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে, ৮০ বছর বয়সী ট্রাম্প যখন হেলিকপ্টারে উঠতে যাচ্ছিলেন, তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। এ সময় ছাতা মাথায় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি।একপর্যায়ে স্কাই নিউজের এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘প্রেসিডেন্ট, একজন পরাজিত ব্যক্তি হিসেবে আপনার অনুভূতি কেমন?’ প্রশ্নটি শুনেই মেজাজ হারান ট্রাম্প। ঘুরে দাঁড়িয়ে কোনো উত্তর না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান তিনি।সাংবাদিকদের সঙ্গে কথা বলতে সাধারণত আগ্রহী ট্রাম্পের এমন প্রতিক্রিয়া বেশ ব্যতিক্রমী।গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।রিপাবলিকানদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসেও জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। ১৯৮০ সালের পর থেকে প্রতিটি নির্বাচনে অঙ্গরাজ্যটিতে রিপাবলিকান প্রার্থীরাই জয়ী হয়ে আসছিলেন।অন্যদিকে, কানসাসে ১৯৩২ সালের পর প্রথমবারের মতো ডেমোক্রেটিক পার্টির একজন প্রার্থীকে সিনেটর নির্বাচিত করেছেন ভোটাররা। এ ছাড়া উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনা ও আইওয়াতেও নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা।এমএমআর

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!