• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
টিভিতে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ দেখবেন যুব বিশ্বকাপের লড়াই বাইনোকুলারে দেখেছি, ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, মিলল পিস্তল-গুলি ও ধারালো অস্ত্র পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১ হাজার ৬০০ শিক্ষার্থী মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা রোববার সন্ধ্যা থেকে ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন মিরপুরে ককটেল বিস্ফোরণ হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, অশ্রুসিক্ত ‘মেহফিল-এ-ইনকিলাব’ গণহত্যাকারীদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই গোপালগঞ্জে প্রাইভেটকারের চাপায় প্রাণ গেল বিএনপি নেত্রীর কলেজপড়ুয়া ছেলের

মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

খুলনায় বাসা থেকে মেয়ের জন্য খাবার কিনতে বের হয়ে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. মশিউর রহমান (৫৯)।রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর থানার মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসে হিসাবরক্ষক হিসেবে কর্মরত। নগরীর মিয়াপাড়া এলাকায় বসবাস করেন তিনি। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ মশিউর রহমান জানান, তিনি রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক। অফিস শেষে রূপসা থেকে মিয়াপাড়ার বাসায় ফেরেন। এরপর মেয়ের আবদার মেটাতে খাবার কিনতে বের হন। বাসা থেকে বের হয়ে মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। মিয়াপাড়া বড় মসজিদের সামনে হাসানের চায়ের দোকান পর্যন্ত পৌঁছান। এ সময় একটি গুলি এসে তার বাম পাঁজরের নিচে লাগে। গুলিটি চামড়া ভেদ করে বেরিয়ে গেছে। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।তিনি বলেন, ‘আমি সরকারি চাকরি করি। আমাকে কেন গুলি করা হবে? হয়তো গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার গায়ে লেগেছে। টার্গেটে অন্য কেউ হয়তো সেখানে ছিলেন। ঘটনা যাই হোক, এই শহরে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের নিরাপত্তা নেই। প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা জীবনের নিরাপত্তা চাই।’এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘শিক্ষা অফিসের কর্মকর্তাকে কারা কী উদ্দেশ্যে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে।’খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মহানগরীতে ৩৮টি হত্যাকাণ্ড ঘটেছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি জেলার নয়টি থানা এলাকায় ঘটেছে আরও ৩৯টি হত্যাকাণ্ড। সব মিলিয়ে জেলায় ৭৭টি হত্যাকাণ্ড ঘটেছে। এতে বোঝা যাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।পুলিশের হিসাব অনুযায়ী, গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ৭১ জন নিহত হয়েছেন। হিসাবে প্রতি মাসে সাতজনের বেশি। এসব ঘটনায় ৬৯টি হত্যা মামলা হয়েছে। আর নভেম্বরের প্রথম সপ্তাহে খুনের ঘটনা ঘটেছে ছয়টি। সব মিলিয়ে এ পর্যন্ত হত্যাকাণ্ডের সংখ্যা ৭৭টিতে পৌঁছেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি রোধে পুলিশ ও প্রশাসন তল্লাশি এবং অস্ত্র উদ্ধার অভিযান চালালেও হত্যাকাণ্ড থামানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!