• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতা আটক সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল, সেক্রেটারি শাহজাহান বিএনপির দু্পক্ষের বিরোধ, বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে ককটেল বিস্ফোরণ সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের বিয়ের জোরালো ইঙ্গিত দিলেন নীহা, মসজিদুল হারামে ছবি প্রকাশ দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপির গাড়িবহরে হামলা নির্বাচনে জয়ের পর এবার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে সার্বিয়ার শিক্ষার্থী জোট প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ৩৪ কর্মকর্তা ‘পরাজিত ব্যক্তি’ বলতেই মেজাজ হারালেন ট্রাম্প, মাঝপথে ব্রিফিং ত্যাগ বক্তব্যের সুযোগ না পেয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠান বর্জন

বিয়ের জোরালো ইঙ্গিত দিলেন নীহা, মসজিদুল হারামে ছবি প্রকাশ

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কের কথা জানালেও এতদিন বিষয়টি স্পষ্ট করেননি তিনি। তবে এবার পবিত্র মক্কার মসজিদুল হারামে জীবনসঙ্গীর সঙ্গে ছবি প্রকাশ করে বিয়ের জোরালো ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি শেয়ার করেন নীহা। একটি ছবিতে পবিত্র কাবা শরিফের সামনে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুজনকে; পেছন থেকে তোলা ওই ছবিতে তাদের দুজনের মুখই ছিল কাবার দিকে। অন্য ছবিতে একে অপরের হাত ধরে থাকতে দেখা যায় তাদের, যার পটভূমিতেও রয়েছে পবিত্র কাবা শরিফ।ছবির ক্যাপশনে জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়ে নীহা লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এতদিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম, এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’ ক্যাপশনের শেষাংশে তিনি আরও যোগ করেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’অভিনেত্রীর এই পোস্টে বিয়ের ইঙ্গিত স্পষ্ট হলেও তার জীবনসঙ্গীর নাম বা পরিচয় প্রকাশ করেননি তিনি। এর আগে এই ব্যক্তির সঙ্গে নীহার নেপাল ভ্রমণের গুঞ্জন ছড়িয়েছিল এবং নেপাল কিংবা পাকিস্তানের কোনো যুবকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ছিল। তবে এসব গুঞ্জনের বিষয়ে এতদিন মুখ খোলেননি অভিনেত্রী।এদিকে মসজিদুল হারাম থেকে ছবি প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং মন্তব্যের ঘরে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!