• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline

প্রশংসা পাচ্ছেন আরশ ও সুনেরাহ্

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আরশ খান ও সুনেরাহ্ বিনতে কামাল। গত দুই বছরে এই জুটিকে একসঙ্গে প্রায় অর্ধশতাধিক নাটকে দেখা গেছে। এবার পারিবারিক গল্পের নাটক দুটি মন-এ অভিনয় করে প্রশংসা পাচ্ছেন তাঁরা। গত ২৯ অক্টোবর ক্যাপিটাল নাটক ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে।

নাটকের গল্পে দেখা যায়, একক পরিবারে বড় হওয়া এক ছেলে বাবার জীবনে নতুন সঙ্গী খুঁজে দেওয়ার চেষ্টা করে। সেই চেষ্টাকে ঘিরে এগিয়ে চলে কাহিনি। দীর্ঘদিন ধরে পরিবারের ভেতরে জমে থাকা অভিমান একসময় দূরত্ব তৈরি করে। বিচ্ছেদ ও একাকিত্বের পাশাপাশি গল্পে রয়েছে ভালোবাসা ও মানসিক টানাপোড়েন।

.

দুটি মন পরিচালনা করেছেন রাসেল আজম। তিনি জানান, খুব কাছ থেকে দেখা গল্পটি তিনি তুলে ধরেছেন। বাপ-ছেলের এই সম্পর্কের গল্পে তাঁর নিজেরও ইমোশন জড়িয়ে রয়েছে। নাটকটিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ছেলে আরশ খান। তার চাচাতো বোনের চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্ বিনতে কামাল। আরও আছেন গোলাম ফরিদা ছন্দা।

.

নাটকটি নিয়ে সুনেরাহ্ বিনতে কামাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের যত্নের সম্পর্কগুলো মান-অভিমানের কারণে অনেক সময় বদলে যায়, যার প্রভাব পরিবারের অন্য সদস্যদের ওপরেও পড়ে। গল্পটি আমার নিজের কাছেও অনেক ভালো লাগার। এটি দর্শক পছন্দ করছেন, সেটাও ভালো লাগার।’

.‘ঠিকানা’–এর শিডিউল না দেওয়ার অভিযোগে প্রযোজকের নোটিশ, রাজের জবাব.

নাটকটি নিয়ে আরশ খান ফেসবুকে লিখেছেন, ‘এই গল্পের সঙ্গে অনেকের জীবনের গল্প মিলে যাবে। তেমন একটি পরিবারের গল্প। যেখানে সম্পর্কের একটি ভুল জীবন কোথায় নিয়ে যায়। এটি দর্শকের ভালো লাগবে।’

আরশ-সুনেরাহ্ জুটির না বলা কথা, শ্যাওলা ফুল, প্রজাপতি মন, কপালসহ একাধিক নাটক এর আগে দর্শকের পছন্দের তালিকায় ছিল। তাঁদের আরও কয়েকটি নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!