• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সরকার গঠনে নেতানিয়াহুকে পাশে চান আইজেনকোট গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতা আটক সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল, সেক্রেটারি শাহজাহান বিএনপির দু্পক্ষের বিরোধ, বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে ককটেল বিস্ফোরণ সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের বিয়ের জোরালো ইঙ্গিত দিলেন নীহা, মসজিদুল হারামে ছবি প্রকাশ দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপির গাড়িবহরে হামলা নির্বাচনে জয়ের পর এবার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে সার্বিয়ার শিক্ষার্থী জোট প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ৩৪ কর্মকর্তা ‘পরাজিত ব্যক্তি’ বলতেই মেজাজ হারালেন ট্রাম্প, মাঝপথে ব্রিফিং ত্যাগ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনাদেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু । রোববার জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম কুমিল্লার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি নাঈমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুমিল্লার ৩ জন বর্ষীয়ান আলেমকে সংবর্ধনা দেওয়া হয়। এতে মরহুম আল্লামা নুরুল হকের পক্ষে মরণোত্তর সংবর্ধনা গ্রহণ করেন তার ছেলে মাওলানা হামিদ উল্লাহ। এ ছাড়া সংবর্ধনা দেওয়া হয় কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী এবং যশপুর মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা আলী আহমদকে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টাউন হলের সদস্যসচিব সাজ্জাদুল কবীর সাজ্জাদ।পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।এমই

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!