• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline

বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে ক্ষমতাসীন বিএনপি। এ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড ছাড়াও আশপাশের জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা। শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে।শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। ঢাকা ছাড়াও একই দিনে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে শোভাযাত্রা করবে বিএনপি। পরদিন ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে র‌্যালি অনুষ্ঠিত হবে।সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা। তাদের হাতে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড। নানা রঙের টি-শার্ট ও টুপি পরে স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও চোখে পড়ার মতো।শোভাযাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।এদিকে শোভাযাত্রা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে বিএনপি। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন দলের নিজস্ব স্বেচ্ছাসেবকেরা। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কর্মসূচির আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!