• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা কোকেন সেবনে এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন ক্রিস লিন সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকার চাঁদা আদায় বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের দুর্বৃত্তদের বিষাক্ত স্প্রে প্রয়োগে ঘুমন্ত ইমামের মৃত্যু, এলাকায় শোকের ছায়া উজিরপুরে নিজ হাতে খাল পরিষ্কার করলেন ইউএনও বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ২

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হতে যাচ্ছেন মিশিগানের রাজনীতিক আবদুল আল-সাইয়েদ। তার নির্বাচনি বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস মহামারির সময় মুসল্লিদের সামনে জুমার খুতবা দেওয়ার একটি ভিডিও।ভিডিওতে দেখা যায়, একটি মসজিদে মুসলিম জামাতের উদ্দেশে ধর্মীয় বক্তব্য দিচ্ছেন আল-সাইয়েদ। করোনাভাইরাস মহামারির সময় ধারণ করা ভিডিওটি তার নির্বাচনে জয়ের পর আবারো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।চিকিৎসক, মহামারিবিদ ও রাজনীতিক হিসেবে পরিচিত আবদুল আল-সাইয়েদের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের মিশিগানে। চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ে তার রয়েছে উচ্চতর একাডেমিক যোগ্যতা। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিজ্ঞানে এমডি এবং মহামারিবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। এ ছাড়া যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রোডস স্কলার হিসেবে জনস্বাস্থ্যে ডক্টর অব ফিলোসফি (ডিফিল) ডিগ্রি লাভ করেন।শিক্ষাজীবন শেষে তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথে মহামারিবিদ্যার সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ডেট্রয়েট শহরের জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেন। এ ছাড়া ওয়েইন কাউন্টির স্বাস্থ্য, মানবিক ও ভেটেরানস সেবা বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।গত ৩ নভেম্বরের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন আল-সাইয়েদ। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর দেশটির সিনেটের প্রথম মুসলিম সদস্য হবেন তিনি।তার এই বিজয় এবং করোনাকালে খুতবা দেওয়ার পুরোনো ভিডিও নতুন করে আলোচনায় আসায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।সূত্র: ইয়েনি শাফাকএআরবি

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!