• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য বলেছে, নির্বাচন কমিশনের (ইসি) বাস্তব পরীক্ষা হবে আগামীকাল (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে। এ নির্বাচনের মধ্য দিয়েই বোঝা যাবে বর্তমান ইসি স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে কি না।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক করে ১১–দলীয় ঐক্যের একটি প্রতিনিধিদল। বৈঠকে তারা এ বক্তব্য তুলে ধরেছে। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ তথ্য জানান।

.ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর.

জামায়াতের এই নেতা জানান, তাঁরা এর আগেও ইসির সঙ্গে দেখা করে কিছু অভিযোগ দিয়েছিলেন। সেসবের কিছু বিষয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বড় অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি। আজকের বৈঠকে ইসি তাঁদের আশ্বস্ত করেছে। কিন্তু আগামীকাল ভোটের মাঠে যদি বাস্তবতার সঙ্গে এই আশ্বাসের মিল না পাওয়া যায়, তাহলে তাঁরা ধরে নেবেন, এটি ছিল ‘আইওয়াশ’।

আগামীকালই নির্বাচন কমিশনের পরীক্ষা হবে বলে মন্তব্য করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, তাঁরা আশা করছেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে ১১–দলীয় জোটের চলমান আন্দোলন আরও জোরদার করা হবে।

.ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার.

হামিদুর রহমান জানান, তাঁরা ইসির কাছে চার দফা দাবি তুলে ধরেছেন। সেগুলো হলো ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন করা; সেখানকার সদর আসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা; আচরণবিধি লঙ্ঘনের সব ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া এবং ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের ব্যবস্থা করা।

.মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!