• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে মাদক কারবারিদের আড়ালে মাদকসেবী আটক: অভিযানের নামে ‘রহস্যজনক বাণিজ্য’ দিয়াবাড়ীতে সরকারি খাল গিলে খাচ্ছে অবৈধ কাইকিং সিন্ডিকেট, প্রশাসন নির্বিকার উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর টানা দ্বিতীয়বার ডিএমপির ‘সেরা’ সড়কবাতি ও সিসিটিভিহীন উত্তরা মডেল টাউন এখন ছিনতাইকারীদের কবলে! লাগেজ হাতে যাত্রী, কোলে বাচ্চা: মেট্রো স্টেশনগুলোতে রিকশার চিপায় রুদ্ধশ্বাস যাতায়াত সতর্ক না হলেই সর্বনাশ! উত্তরার অভিজাত এলাকায় সক্রিয় ‘হানি ট্র্যাপ’ বাণিজ্য ক্ষুদ্র ব্যবসায় কর আরোপ: প্রভাব পড়তে পারে সাধারণ ভোক্তার পকেটে শাহজালালে দুবাই ফেরত বিমানে ১৯ কেজি স্বর্ণ জব্দ, বাজারমূল্য ৪৫ কোটি টাকা দুবাই-ঢাকা স্বর্ণ চোরাচালান রুট: সাড়ে ৫ বছরে ৩ হাজার ৭০০ কোটির সোনা জব্দ গাড়ির নিচে ছিল শিশু ফাতেমা, মাথার চামড়া উপড়ে রক্তাক্ত; চালক আটক

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক / ৫৬৪ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে জালাল উদ্দীন নামের এক ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে টাঙ্গাইল সদর থানায় জিডি করেন তিনি। শুক্রবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওসি জানান, টাঙ্গাইল পৌর এলাকার জালাল উদ্দিন চাকলাদার নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে বিদেশি একটি নম্বর থেকে সুলতান সালাউদ্দিন টুকুর জন্য টাকা দাবি করা হয়। বিষয়টি নজরে এলে টুকু চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে লিখিত আবেদন করেন। একই ঘটনায় জালাল উদ্দিনও জিডি করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।

ভুক্তভোগী জালাল উদ্দীন বলেন, ২৮ সেপ্টেম্বর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা পরিচয়ে এক ব্যক্তি ভোর রাতের দিকে সুলতান সালাউদ্দিন টুকুর আত্মীয়ের ক্ষতি করেছি- এমন কথা জানিয়ে টাকা দাবি করে। পাঁচ ঘণ্টার মধ্যে টাকা না দিলে মব সৃষ্টি করে হামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বিষয় ছড়িয়ে দিয়ে ও সাংবাদিক সম্মেলন করে হেনস্তা করার হুমকি দেয় ওই ব্যক্তি। পরে বিষয়টি টুকু ভাইকে অবহিত করলে তিনি আমাকে সাহস জুগিয়ে পাশে থাকার আশ্বাস এবং আইনের আশ্রয় নিতে অনুরোধ করেন। পরে থানায় সাধারণ ডায়েরি করি।

এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে জোরালো ভূমিকা গ্রহণ করে আসছি। টাঙ্গাইল থেকেই চাঁদাবাজ নির্মূলে কাজ করে যাচ্ছি। সম্ভবত তাই আমার সুনাম ক্ষুণ্ণ করতে এবং জনআস্থা নষ্ট করতে এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। আমি প্রশাসনের কাছে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!