• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স ময়লা পানিতে ‘মশার চাষ’ হাউজ বিল্ডিং ইউটার্নে দুর্গন্ধ আর ডেঙ্গুর আতঙ্কে পথচারী জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি তুরাগে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শ্রমিক দল নেতা সিদ্দিক অ্যাম্বুলেন্স ঢোকে না, রিকশাও চলে না: কাদা-পানিতে অবরুদ্ধ দক্ষিণখানের হাজারো জীবন শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার টানা বৃষ্টিতে আগুন সবজির বাজারে, কাঁচা মরিচ ২৮০ টাকা

জিয়াউর রহমানের নাম জুলাই ঘোষণাপত্রে না থাকা পীড়াদায়ক’

নিজস্ব প্রতিবেদক / ৬২১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

জুলাই ঘোষণাপত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম না থাকা পীড়াদায়ক বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (০৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিজয় শোভাযাত্রার আগে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, গতকাল জুলাই ঘোষণাপত্র ঘোষণা হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানানো হয়েছে। আমিও স্বাগত জানাই। শুধু একটা কথা বলতে চাই—এখানে একটু কার্পণ্য করা হয়েছে, এটা আমার কথা বলছি। যেখানে ২৩ বছরের আন্দোলনের পরে দেশ স্বাধীন হয়েছে। ওখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি রাখা হয়নি।যিনি এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ৭ নভেম্বরের বিপ্লব ডিমান্ড করে জিয়াউর রহমানের নাম। সেখানে সেটা আসেনি। তারপর বাকশালের পেট থেকে গণতন্ত্রকে বের করে এনেছিলেন, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আসেনি। এটা আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে বলে আমি আজকে জনগণের সামনে তুলে ধরলাম।

তিনি আরও বলেন, আমরা যে সফলতা উদযাপন করছি, সেটি শুধু ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল। আমাদের দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রামের কথা ভোলা যাবে না।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!