• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে খুন হন নজরুল

নিজস্ব প্রতিবেদক / ২১২ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

রাজবাড়ীর দৌলতদিয়ায় যৌনপল্লীতে পান-সিগারেটের ব্যবসায়ী নজরুল বেপারী (৪৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। জুয়ার টাকা ভাগাভাগি করা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানায় পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব। গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার মো. সুলতান মিয়ার ছেলে রনি মিয়া (২২) এবং একই গ্রামের আতর আলী মোল্লার ছেলে ইসমাইল মোল্লা (২০)।

 

পুলিশ জানায়, গত ২৪ জুন ভোরে উত্তর দৌলতদিয়া ইমান খার পাড়া এলাকায় রেলওয়ের সীমানার পাশে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তারপর থেকে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চালায় পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িদের গ্রেপ্তারের জন্য গোয়ালন্দ ঘাট থানা পুলিশের দুই টিম গাজীপুরের শ্রীপুর ও ঢাকার সাভার রেডিও কলোনি এলাকা অভিযান পরিচালনা করা। সেখান থেকে গত ২৬ জুন রাত দুইটার দিকে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে রনি মিয়া ও ভোরে সাভার থানার রেডিও কলোনি এলাকা থেকে ইসমাইল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, নজরুলের সঙ্গে জুয়া খেলাকে কেন্দ্র করে আসামিদের হাতাহাতি হয়। গত ২৩ জুন রাত ১২টার দিকে নজরুল তার দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। এ সময় গ্রেপ্তার আসামি ও অজ্ঞাত আসামিরা নজরুলকে কুপিয়ে হত্যা করে। গ্রেপ্তারকৃত আসামিদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি ধারালো দা, একটি স্টিলের চাকু ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!