• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাজধানীর কাঁঠালবাগানের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে পড়ার বড় সুযোগ জেনসেনকে পুনর্বহালে ট্রাম্পের লাভ প্রায় ২০০ কোটি টাকা ক্রীড়া সংগঠক মহিউদ্দিন বুলবুল আর নেই, ক্রীড়াঙ্গনে শোক গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরাইল: অক্সফাম চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক ঈশ্বরদীর গ্রিনসিটি থেকে রুশ নাগরিকের লাশ উদ্ধার বাংলাদেশের ৮৪ মিশনের যেকোনো জায়গায় হাসিনাকে পেলে গ্রেপ্তার করা হবে ইয়েমেনের উপকূলে চীনা তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৫ জনসহ ৫০৭ জন গ্রেপ্তার

দেশে মৃত ভোটার ছাড়ালো ২৩ লাখ, নতুন যুক্ত হয়েছে ৬৩ লাখ

সকালের রিপোর্ট ডেস্ক / ৮৪৬ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমে তালিকা থেকে ২৩ লাখের বেশি মৃত ভোটার কর্তন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় নতুন করে যোগ হয়েছে ৬৩ লাখের বেশি নাগরিকের তথ্য। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের সাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ হয়েছে, এ পর্যন্ত ৬৩ লাখ ১৭ হাজার ৬০০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৬১ হাজার ৫৭ জন, নারী ৩৩ লাখ ৫৬ হাজার ২৫০ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে ২৯৪ জন। এদের মধ্যে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ৬১ লাখ ৭৬ হাজার ৮৩৮ জন।

এদিকে মারা যাওয়ায় ২৩ লাখ ২৭ হাজার ১১৭ জনের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। কর্তন করা ভোটারের মধ্যে পুরুষ ১৪ লাখ ৪ হাজার ৭২ জন, নারী ৯ লাখ ২২ হাজার ৭৮১ জন এবং তৃতীয় লিঙ্গ ৩২৬ জন।

হালনাগাদ শেষে জুনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। এতে হালনাগাদ ভোটারের সংখ্যা ওই প্রতিবেদন থেকে কিছুটা এদিক সেদিক হতে পারে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!