• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স ময়লা পানিতে ‘মশার চাষ’ হাউজ বিল্ডিং ইউটার্নে দুর্গন্ধ আর ডেঙ্গুর আতঙ্কে পথচারী জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি তুরাগে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শ্রমিক দল নেতা সিদ্দিক অ্যাম্বুলেন্স ঢোকে না, রিকশাও চলে না: কাদা-পানিতে অবরুদ্ধ দক্ষিণখানের হাজারো জীবন শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার টানা বৃষ্টিতে আগুন সবজির বাজারে, কাঁচা মরিচ ২৮০ টাকা

উত্তরায় বাসের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

রাজধানীর উত্তরায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে আটটায় উত্তরার আবদুল্লাহপুরে খন্দকার ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে পলওয়েল মার্কেটের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

লিপি বেগম (৪৫) নামের ওই নিহত পোশাকশ্রমিকের বাড়ি ঝালকাঠির কোতোয়ালি থানা এলাকায়। তার বাবার নাম ছাত্তার হাওলাদার। স্বামীর নাম কামাল হোসেন। তিনি দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মিল্টন মিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘লিপি বেগম নাইন স্টার অ্যাপারেল নামেন একটি তৈরি পোশাক কারখানার কর্মী। সকালে দক্ষিণখানের বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। রাস্তা পার হওয়ার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই মিল্টন আরও জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!