• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স ময়লা পানিতে ‘মশার চাষ’ হাউজ বিল্ডিং ইউটার্নে দুর্গন্ধ আর ডেঙ্গুর আতঙ্কে পথচারী জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি তুরাগে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শ্রমিক দল নেতা সিদ্দিক অ্যাম্বুলেন্স ঢোকে না, রিকশাও চলে না: কাদা-পানিতে অবরুদ্ধ দক্ষিণখানের হাজারো জীবন শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার টানা বৃষ্টিতে আগুন সবজির বাজারে, কাঁচা মরিচ ২৮০ টাকা

ফ্যানে ঝুলছিল স্বামী, খাটে পড়েছিল স্ত্রীর মরদেহ

সকালের রিপোর্ট ডেস্ক / ১৮৫ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নিজ কক্ষে ফ্যানে ঝুলছিল রাহাত হাওলাদারের (২০) মরদেহ। আর একই কক্ষে স্ত্রী মোসামৎ লামিয়ার (১৯) মরদেহ পড়ে ছিল খাটের ওপর। সোমবার সকালে এমন অবস্থা দেখে পুলিশে খবর দেন স্বজনরা। পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে দম্পতির মৃত্যু হয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা বাড়লেও ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের অন্য সদস্যদের সন্দেহ হয়। সকাল ৮টা পর্যন্ত কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ডাকাডাকি শুরু হয়। তবে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশী মহিউদ্দিন ও পথচারী (টলি চালকের) সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজনরা। তখন রাহতকে ঝুলন্ত ও লামিয়াকে মৃত অবস্থায় খাটে পড়ে থাকতে দেখেন তারা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!