• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে মাদক ব্যবসায়ী জয়নাল গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের কমিটি গঠন সভাপতি আলী হোসেন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন  চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক

মালয়েশিয়ায় হঠাৎ ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ২৮৮

নিজস্ব প্রতিবেদক / ২৯৫ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ২৮৮ কাগজপত্রবিহীন অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের বেশিরভাগই বাংলাদেশি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল এ অভিযান পরিচালনা শুরু করে। অভিযানে পুত্রজায়ার ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর থেকে বিভিন্ন পদের ১৮৫ ইমিগ্রেশন কর্মকর্তা ও জাতীয় নিবন্ধন বিভাগ (JPN) ছাড়াও মালয়েশিয়ান সিভিল ডিফেন্স এজেন্সির (APMM) মতো অন্যান্য সংস্থার সদস্যরাও ছিলেন।

 

আটক অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। তাদের মধ্যে ২৪২ পুরুষ ও ৪৬ নারী।

 

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগ বলছে, ক্লাং-এর হেনতিয়ানে পাঁচতলা বিশিষ্ট ভবনের ছয়টি ব্লকে মোট ৭৮৫ বিদেশি ও ২৫০ স্থানীয়কে তল্লাশি করা হয়েছে। যেখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিদেশি কর্মীদের বাসস্থান আছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!