• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস

সকালের রিপোর্ট ডেস্ক / ৩৮৫ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন লিটন দাস। তাকে দায়িত্ব দিয়েই সংযুক্ত আরব আমিরাত সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটকে নেতৃত্ব দেওয়া হয়েছে।

আরব আমিরাতের বিপক্ষে সিরিজের ১৬ সদস্যের দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ মেহেদীকে। বাংলাদেশ দল ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

গত জানুয়ারিতে সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এর আগে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না শান্ত। তার বদলে লিটনের নেতৃত্বে প্রতিপক্ষকে ধবলধোলাই করে বাংলাদেশ। তারই সুখস্মৃতি নিয়ে এবার আরব আমিরাত সফরে যাবেন উইকেটরক্ষক-ব্যাটার।

এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে ফিরছেন টেস্ট ও ওয়ানডের অধিনায়ক শান্ত । সঙ্গে চোটের কারণেই ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলতে না পারা তাওহিদ হৃদয়ও ফিরছেন।

এছাড়া সর্বশেষ গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে খেলা বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ফিরেছেন। তবে সেই সিরিজে খেলা মেহেদী হাসান মিরাজ বাদ পড়েছেন।

দুই দিন আগেই দুই ম্যাচের সূচি প্রকাশ করেছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। সিরিজটি শুরু হবে আগামী ১৭ মে। আর দ্বিতীয় ম্যাচটি হবে ১৯ মে।

দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

বাংলাদেশ দল :

লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!