• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ময়লা পানিতে ‘মশার চাষ’ হাউজ বিল্ডিং ইউটার্নে দুর্গন্ধ আর ডেঙ্গুর আতঙ্কে পথচারী জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি তুরাগে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শ্রমিক দল নেতা সিদ্দিক অ্যাম্বুলেন্স ঢোকে না, রিকশাও চলে না: কাদা-পানিতে অবরুদ্ধ দক্ষিণখানের হাজারো জীবন শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার টানা বৃষ্টিতে আগুন সবজির বাজারে, কাঁচা মরিচ ২৮০ টাকা শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক আব্দুল্লাহপুর ফ্লাইওভারের সংযোগ সড়ক বন্ধ চরম ভোগান্তিতে উত্তরা-টঙ্গীর হাজারো মানুষ মাইলস্টোন দুর্ঘটনার এক বছরেও বদলায়নি দৃশ্যপট: ঝুলে আছে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের উদ্যোগ পরিবেশ রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্টে বৃক্ষরোপন কর্মসূচী

মরহুম মোছলেম উদ্দিন বিএসসি এর স্মরণ সভা ও দোয়া মাহফিল

Reporter Name / ২৯৪ Time View
Update : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য, বৃহত্তর ময়মনসিংহ জেলা রেডক্রস ও জেলা কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোছলেম উদ্দিন বিএসসি স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়িয়ার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া খরিকাহাটা জামে মসজিদ প্রাঙ্গনে গত সোমবার (১ এপ্রিল) অনুষ্ঠানের আয়োজন করে মরহুম মোছলেম উদ্দিন বিএসসি স্মৃতি সংসদ।

স্মৃতি সংসদের আহ্বায়ক উপ প্রকৌশলী আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল, ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জবান আলী সরকার, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার, বীর মুক্তিযোদ্ধা জি কে এম আনোয়ার হোসেন খসরু, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন মাস্টার, ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, ফুলবাড়ীয়া উপজেলা কৃষক লীগের আহবায়ক এ কে এম মাসুদ আলম লিটন, আওয়ামী লীগ নেতা এটিএম মহসিন শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুজ্জামান জামান, সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম রাকিব প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলী খান।

আয়োজিত অনুষ্ঠানে অংশ গ্রহণ করায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান মরহুমের বড় ছেলে জিয়া মহিউদ্দিন হিমেল।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!