• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গাজা নিয়ে নেতানিয়াহুর অবস্থানে ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে: কুশনার ২৬ বছরে ধ/র্ষ/ণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূর মোহাম্মদের যোগদান সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী আমার দেশ-এর প্রতিবেদনের পর ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা রাজধানীর কাঁঠালবাগানের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে পড়ার বড় সুযোগ জেনসেনকে পুনর্বহালে ট্রাম্পের লাভ প্রায় ২০০ কোটি টাকা

দুই ঘণ্টার চেষ্টায় পেট্রোলের দোকানের আগুন নেভালো ফায়ার সার্ভিস

Reporter Name / ৩৯৯ Time View
Update : শনিবার, ২ মার্চ, ২০২৪

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর সদরের প্রধান সড়কের ইসলাম এন্ড ব্রাদার্স নামক ডিজেল ও পেট্রোলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের লেলিহান শিখায় আশপাশের প্রায় পাঁচটি দোকান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

শনিবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইসলাম এন্ড ব্রাদার্স নামক ডিজেল ও পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকানের একটি ড্রাম থেকে আরেকটি ড্রামে পেট্রোল সরানোর সময় আগুন লাগে। আগুনে সম্পূর্ণ পুড়ে যায় ইসলাম এন্ড ব্রাদার্সর নামক দোকানটি। এছাড়া তাদের একটি সরিষার তেলের মিল পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

দোকানের মালিক নুরুল ইসলাম বলেন, দোকানের ছেলে ও কর্মচারী ছিল। শুনেছি পেট্রোল এক ড্রাম থেকে আরেক ড্রামে স্থানান্তর করার সময় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করছি, ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় শুধু আমাদেরই।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, ইসলাম এন্ড ব্রাদার্স দোকানে ডিজেল, পেট্রোল ও সরিষার তেল বিক্রি করে। দোকানটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!