• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

২০২৯ সালের আগেই মুখ থুবড়ে পড়বে মোদি সরকার: মমতা

সকালের রিপোর্ট ডেস্ক / ১৮৯ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

পশ্চিমবঙ্গে কোনোভাবেই এনআরসি চালু হবে না জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতীয় গণতন্ত্রের ভীত ধ্বংস করেছে ডাবল ইঞ্জিন সরকার। ২০২৯-এর আগেই মুখ থুবড়ে পড়বে মোদি সরকার।

বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচার, বাঙালি বিদ্বেষ ও বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করে আসন্ন বিধানসভা নির্বাচনের রূপরেখা সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসেবে চলছে তার রাজনৈতিক কর্মসূচি। সেই রাজনৈতিক কর্মসূচি অনুযায়ী বাঙালি বিদ্বেষ ইস্যুতে সোমবার বীরভূম জেলার বোলপুর থেকে ‘ভাষা আন্দোলন’ শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা। আর সেখানেই এমন বক্তব্য রাখেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি কোনো ভাষার বিরোধী নই। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য—এই আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি।

বিজেপির বিরুদ্ধে আঙুল তুলে মমতা বলেন, ডাবল ইঞ্জিন সরকার দেশের ভিত ধ্বংস করছে। বিরাট গেম প্ল্যান চলছে। কিন্তু বাংলার মানুষ মাথা নত করবে না। আমরা লড়তে জানি, লড়াই করে বাঁচতে জানি। দরকার হলে জীবন দেব, আমার ভাষা কেড়ে নিতে দেব না। এই সরকার ২০২৯ পর্যন্ত থাকবে না।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লি থেকে গুজরাট, হরিয়ানা, ওড়িশা, মহারাষ্ট্র—বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। আমি কখনও কোনো হিন্দিভাষীকে বাংলা ছাড়তে বলিনি। তাহলে বাংলা বলায় বাঙালিদের কেন বারবার অপমানিত হতে হবে?

বাংলা ভাষাকে নিরন্তর অবমাননা করা হচ্ছে এমন অভিযোগ করে মমতা বলেন, বাংলা বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষের ভাষা। তবু দিল্লিতে, হরিয়ানায়, অসমে গুজরাটে, এমনকি ওড়িশাতেও বাংলা বললেই হেনস্থার মুখে পড়তে হচ্ছে। দিল্লিতেও এমন ঘটনা ঘটেছে গতকাল। একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে বাংলা ভাষা বলায় হেনস্থার মুখে পড়তে হচ্ছে।

তিনি বলেন, ওরা বলছে বাংলায় দেড় কোটি রোহিঙ্গা রয়েছে, যাদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে। এত রোহিঙ্গা কোথা থেকে এল? গুজরাটে বসে বাংলার ভোটার তালিকা তৈরি হচ্ছে! আমি বেঁচে থাকতে এনআরসি করতে দেব না। দরকার পড়লে জীবন দেব, কিন্তু ভাষা কেড়ে নিতে দেব না।

বাংলাদেশে বাঙালি পুশব্যাকের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, যাকে তাকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মানুষকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।

মহারাষ্ট্রে সংখ্যালঘুদের খুন এবং দলিতদের ওপর অত্যাচারের প্রসঙ্গ তুলে মমতা বলেন, এই ভারতকে আমি চিনি না। এ কেমন দেশ গড়ছে ওরা? সৌদি আরবে গেলে, মালদ্বীপে গেলে আপনি তো হিন্দু না মুসলমান দেখেন না? তাহলে এখানে এত বিভাজন কেন?

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!