• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
একটি আঙুল তুলে মুনতাহা বলল, ‘আমার বাবা স্কাই হয়ে গেছে’ গভীর নিম্নচাপটি হলো ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার ভারতের উপকূলে আঘাত হানতে পারে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আইকমের আচরণবিধিমালা অনুসরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার অনেক আমলের পরও কেন কাঙ্ক্ষিত সফলতা আসে না লাইভে ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভের মুখে নারী ব্যবসায়ী, থানায় নিল পুলিশ ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ এল ক্লাসিকোয় হার: পেদ্রি বললেন বোকামির মাশুল, ফ্লিকের চোখে ক্লান্তি শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’—ফেসবুকে এমন পোস্ট দেওয়ার জেরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতৃত্ব সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রফিকুল বারীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

.

এর আগে গত শুক্রবার রফিকুল বারী নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তবে কী কারণে তাঁর মনে কষ্ট এবং কোন প্রেক্ষাপটে তিনি এ দাবি জানিয়েছেন, তা পোস্টে স্পষ্ট করেননি।

এ বিষয়ে রফিকুল বারী গত শনিবার সাংবাদিকদের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এতে আমাদের প্রধানমন্ত্রীরও ক্ষতি হচ্ছে।’

.

আমি যুবদল থেকে বহিষ্কার হয়েছি, কিন্তু বিএনপি থেকে নয়। পদ-পদবি ও দলীয় সুযোগ-সুবিধার জন্য আমি দল করি না। শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করে সেই শুরু থেকেই ছাত্রদল করেছি। মৃত্যুর আগপর্যন্ত বিএনপি করেই যাব, সত্য কথা বলেই যাব।

রফিকুল বারী, সখীপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক

.

সখীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, ‘যুবদলের কেন্দ্রীয় কমিটি রুবেল চৌধুরীকে দল থেকে বহিষ্কারের চিঠি গতকাল রাতে আমরা পেয়েছি। এর আগেও তাঁকে দল থেকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি সংশোধন হননি।’

শনিবার রাতে ফেসবুক পোস্টটি মুছে ফেলেছেন দাবি করে রফিকুল বারী আজ সকাল ১০টার দিকে বলেন, ‘আমি যুবদল থেকে বহিষ্কার হয়েছি, কিন্তু বিএনপি থেকে নয়। পদ-পদবি ও দলীয় সুযোগ-সুবিধার জন্য আমি দল করি না। শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করে সেই শুরু থেকেই ছাত্রদল করেছি। মৃত্যুর আগপর্যন্ত বিএনপি করেই যাব, সত্য কথা বলেই যাব।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!