• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
এসআইআরসহ ইসির সব সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জমা হলফনামায় দাবি নারীর স্বাধীনতায় বাধা, কোন পথে হাঁটছে দেশ শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচারের মুখোমুখি হবেন, মবের নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হানিফসহ চার আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বৃহস্পতিবার হানিফসহ চার আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বৃহস্পতিবার নদ পেরিয়ে বাঁচার লড়াই নদ পেরিয়ে বাঁচার লড়াই নদ পেরিয়ে বাঁচার লড়াই আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিতে বাংলা অ্যাপ ও বই জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকা শক্তি: প্রধানমন্ত্রী

লাইভে ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভের মুখে নারী ব্যবসায়ী, থানায় নিল পুলিশ

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে বিএনপি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এক নারী। এর প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ালে ওই নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নারীর নাম সাথী আক্তার। তিনি স্কয়ার মাস্টারবাড়ি এলাকার একটি বিউটি পারলারের মালিক।

.

গতকাল বেলা দুইটার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন সাথী আক্তার। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ওই দুটি ভিডিওতে তাঁকে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

ভিডিওটি ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা ওই নারীর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে রাত সাড়ে আটটার দিকে পুলিশ সাথীকে হেফাজতে নেয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে সাথী আক্তারকে বলতে শোনা যায়, তিনি প্রায় ১৪ বছর ধরে ব্যবসা করছেন। কিন্তু এ বছর একের পর এক চুরির ঘটনায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। গত মাসে তাঁর একটি দোকান থেকে এসির তার চুরি হয়।গতকাল এসে দেখেন, তাঁর দুটি শোরুমের বৈদ্যুতিক তার এবং একটি শোরুমের এসির তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আশপাশের আরও কয়েকটি দোকানের তারও চুরি হয়েছে। একপর্যায়ে বিএনপি সরকারকে ভোট দেওয়ার কথা উল্লেখ করে নিজের সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন।

.

ফেসবুকে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে সাথী আক্তারকে বলতে শোনা যায়, তিনি প্রায় ১৪ বছর ধরে ব্যবসা করছেন। কিন্তু এ বছর একের পর এক চুরির ঘটনায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। গত মাসে তাঁর একটি দোকান থেকে এসির তার চুরি হয়।

.

পরে সাথীর পারলারের ওখানে যান বিএনপির নেতা–কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইব্রাহিম খলিল। তিনি দিবাগত রাত ১২টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, বিএনপিকে নিয়ে কটূক্তি করায় এলাকার দলীয় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওই নারীকে প্রতিহত করতে চেয়েছিলেন। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাস্থলে দেড় থেকে দুই শ লোক জড়ো হয়েছিলেন বলে জানান ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই নারীকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় কেউ সুনির্দিষ্ট কোনো অভিযোগ করেননি। তাঁর ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তাঁর বিরুদ্ধে কোনো পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখানোর সম্ভাবনা বেশি। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো সিদ্ধান্ত হয়নি।

.

এ ঘটনায় গতকাল প্রায় ১৫০ জন লোক জড়ো হয়েছিলেন, আজ সেই সংখ্যা বেড়ে ৩০০ হয়ে যেতে পারে এবং সড়ক অবরোধের ঘটনাও ঘটতে পারে। ফলে তাঁকে ছেড়ে দিলে এলাকার পরিস্থিতিতে কী প্রতিক্রিয়া হয়, সেটিও বিবেচনায় রাখতে হচ্ছে। আবার বড় কোনো মামলায় গ্রেপ্তার দেখালে লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে।

মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

.

ওসি আরও বলেন, ‘ওই নারী এলাকায় ব্যবসা করেন। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি ফেসবুক লাইভে কিছু কথা বলেছেন। অনেক সময় রাগের মাথায় অনেকে নানা কথা বলে ফেলেন। তাঁর কথাগুলোও সে রকম কি না, তা বিবেচনায় নেওয়া হচ্ছে। ভিডিওতে তিনি বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী হওয়ার কথা বলেছেন। এটিকে দলীয় অবমাননা বা আইনের দৃষ্টিতে অপরাধ হিসেবে গণ্য করা যায় কি না, তা নিয়েও ভাবতে হবে।’

ওই নারীকে ছেড়ে দিলে এলাকায় কী পরিস্থিতি হতে পারে, সেটিও বিবেচনায় রাখতে হচ্ছে বলে জানান ওসি। তিনি বলেন, ‘এ ঘটনায় গতকাল প্রায় ১৫০ জন লোক জড়ো হয়েছিলেন, আজ সেই সংখ্যা বেড়ে ৩০০ হয়ে যেতে পারে এবং সড়ক অবরোধের ঘটনাও ঘটতে পারে। ফলে তাঁকে ছেড়ে দিলে এলাকার পরিস্থিতিতে কী প্রতিক্রিয়া হয়, সেটিও বিবেচনায় রাখতে হচ্ছে। আবার বড় কোনো মামলায় গ্রেপ্তার দেখালে লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!