• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]

সুযোগ কাজে লাগিয়ে সিটির পাশে আর্সেনাল

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

টানা সাত ম্যাচ জিতে ছুটতে থাকা ম্যানচেস্টার সিটি ভিলা পার্কে হোঁচট খাওয়ায় এসেছিল সুযোগ। সেই সুযোগটা দারুণভাবেই কাজে লাগাল আর্সেনাল। এমিরেটসে এভারটনকে ২–০ গোলে হারিয়ে পয়েন্টে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমতা এনেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

দুই দলেরই পয়েন্ট এখন ৮ ম্যাচে ২১ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় এখনও পয়েন্ট টেবিলে শীর্ষে ম্যানচেস্টার সিটি, দুইয়ে আর্সেনাল।

.

আর্সেনাল নিজেদের মাঠে নামার কিছুক্ষণ আগে অ্যাস্টন ভিলার মাঠে ২–১ গোলে হেরে যায় সিটি।

এভারটনের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। ডান দিক থেকে নেওয়া কর্নারে এভারটনের রক্ষণে জটলা তৈরি হলে কাছ থেকে বল জালে পাঠান এজরি কনসা। আর্সেনালের হয়ে এটি তাঁর প্রথম গোল। চলতি মৌসুমে সেটপিস থেকে এটিই আর্সেনালের প্রথম গোল।

প্রথমার্ধে একের পর এক আক্রমণে এভারটনকে চাপে রাখে আর্সেনাল। বিরতির আগে ১৩টি শট নেয় তারা, কর্নার পায় ১০টি। তবে ব্যবধান বাড়াতে পারেনি। এভারটনও সমতায় ফেরার চেষ্টা করেছে। জেমস গার্নার ও টাইরিক জর্জ গোলের সুযোগ তৈরি করলেও আর্সেনালের গোলরক্ষক দাভিদ রায়াকে পরাস্ত করতে পারেননি।

.

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে আর্সেনাল। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মাগালায়েস। বেন হোয়াইটের ক্রস থেকে হেডে গোল করেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।

দুই গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আর্সেনাল। শেষ দিকে কিয়ারন ডিউসবারি-হলের হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। এভারটন আর ব্যবধান কমাতে পারেনি। টানা দ্বিতীয় হারে আপাতত পয়েন্ট তালিকার নবম স্থানে আছে দলটি।

.আবারও ভিলা পার্কে হোঁচট, মৌসুমে প্রথম হার ম্যানচেস্টার সিটির

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!