• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নোয়াখালীর সেনবাগ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মো. সামির (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামির ওই এলাকার উত্তরপাড়ার বাহাদুরের বাড়ির মো. সোহাগের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু সামির নিজ বাড়ির পাশে দিঘিরপাড় এলাকার পাকা সড়ক অতিক্রম করছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগলে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আকস্মিক এ দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মো. শাহজাহান কামাল জানান, ঘটনার পরপরই অটোরিকশাটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!