• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

ময়মনসিংহে ডিবির অভিযানে মূর্তি প্রতারক গ্রেফতার

Reporter Name / ৪৩৬ Time View
Update : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহে পিতলের মূর্তিকে স্বর্ণের কোটি টাকা মূল্যের মূর্তি সাজিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার ঈশ্বরগঞ্জ থেকে এই প্রতারককে পিতলের মূর্তিসহ গ্রেফতার গ্রেফতার করে।

ডিবির ওসি ফারুক হোসেন জানান, একটি চক্র পিতলের মূর্তিকে স্বর্ণের মূর্তি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

গত ১৯ জানুয়ারি ঈশ্বরগঞ্জের নিজাম উদ্দিনকে স্বর্ণের মূর্তি দিবে বলে ২ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। এই সংক্রান্তে নিজামের স্ত্রী ঈশ্বরগঞ্জ থানায় মামলা নং-২২, তারিখ-৩১/০১/২০২৪ ধারা-৪০৬/৪২০পেনাল কোড দায়ের করেন। মামলাটি দায়েরের পর পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এই চক্রের সদস্যদের গ্রেফতারের নির্দেশ প্রদান করলে ডিবির একটি টিম ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে। ডিবির ওসি ফারুক হোসেন আরো বলেন, ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে বুধবার দুপুরে প্রতারক চক্রের সদস্য মোঃ এমদাদুল হককে ঈশ্বরগঞ্জ বাজারের ঠাকুরের হোটেলের সামনে থেকে গ্রেফতার করা হয়। সে ঈশ্বরগঞ্জের কুরসীপাড়ার মোঃ আব্দুর রাশিদের ছেলে।

গ্রেফতারকৃত এমদাদুলের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি পিতলের মূর্তি উদ্ধার করে পুলিশ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!