• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ দখলের হুমকি ভারতের নগ্ন আগ্রাসন: রাশেদ প্রধান বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের পর মার্কিন শেয়ারবাজারে ধস ভারতের মধ্যপ্রদেশে গুঁড়িয়ে দেওয়া হলো ৬৩৬ বছরের পুরোনো মসজিদ নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আ/গু/ন দেওয়ার ঘটনা ঘটেনি: এমপি মোশাররফ পটিয়ায় পুলিশ পরিচয়ে লাখ টাকা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে মারধর হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ও নজরদারি আরো জোরদার করেছে ইরান দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন চার চাপে পোশাকশিল্প ফ্যাসিস্ট আ.লীগের গোপন বৈঠক, নেতাকর্মীদের পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা নয়ন আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে পুরান ঢাকায় যুবদলের মিছিল

বাংলাদেশ দখলের হুমকি ভারতের নগ্ন আগ্রাসন: রাশেদ প্রধান

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৩: ০৬

ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব আমরা’—এমন ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে নিয়ে ভারতের এমন আস্ফালন শুধু কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি নগ্ন আগ্রাসন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটিও দখলের দুঃসাহস যদি কোনো বিদেশি শক্তি দেখায়, তবে এ দেশের ১৮ কোটি মানুষ বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করবে। দিল্লিতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে অনুপ্রবেশের ঘোষণার পরপরই ভারতীয় মন্ত্রীর এমন বক্তব্য প্রমাণ করে, বাংলাদেশের বিরুদ্ধে গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্র চলছে।

ভারতীয় আধিপত্যবাদের কঠোর সমালোচনা করে জাগপা মুখপাত্র বলেন, দীর্ঘদিন ধরে উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকার ও তাদের দোসররা বাংলাদেশে আধিপত্য প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে আসছে। ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া এবং তার মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করে ভারত প্রমাণ করেছে, তারা কখনোই বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিল না। বাংলাদেশের জনগণ আর কোনোভাবেই দিল্লির গোলামি বা আগ্রাসন মেনে নেবে না।

বিবৃতিতে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতির কথা উল্লেখ করে রাশেদ প্রধান বলেন, নিজ দেশে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্মম নিধন, মসজিদ-মাদ্রাসা ধ্বংস এবং উগ্র সাম্প্রদায়িকতা ছড়িয়ে মোদি সরকার আজ বিশ্বদরবারে ধিক্কৃত। নিজেদের দেশের অভ্যন্তরীণ সংকট ও মুসলিম নির্যাতনের কলঙ্ক আড়াল করতেই তারা প্রতিবেশী স্বাধীন রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে।

রাশেদ প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক জনতা আজ ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ। ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে কোনো ধরনের অনুপ্রবেশ বা ভারতীয় আগ্রাসনের চেষ্টা করা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে। অবিলম্বে ভারতীয় মন্ত্রীর এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য দিল্লিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশ সরকারকে এ বিষয়ে কঠোর কূটনৈতিক প্রতিবাদ জানাতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!