• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে পুরান ঢাকায় যুবদলের মিছিল খেলোয়াড়ি অধ্যায় পেরিয়ে কোচিংয়ে কেইন উইলিয়ামসন ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ নেই, জাতি শঙ্কিত’ রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বললেন ওসি, ফোনালাপ ফাঁস প্রতিবন্ধী শিশুদের স্বপ্নপূরণে দেশি ফাউন্ডেশনের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন রাতে ফোন পেয়ে বাইরে যান আসাদ, সকালে মেলে লাশ নতুন মজুরিতে পোশাকশ্রমিকের জীবনমান বদলানোর বিষয়ে যা বললেন শফিকুল আলম ইরান যুদ্ধের নীরব বিজয়ী ওমান, বাড়াচ্ছে কৌশলগত প্রভাব ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা

আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে পুরান ঢাকায় যুবদলের মিছিল

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৯: ১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাজধানীর পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে বুধবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি আদালত এলাকা ও রায়সাহেব বাজার মোড় হয়ে তাঁতীবাজার মোড় অতিক্রম করে ধোলাইখাল ঘুরে আবার রায়সাহেব বাজার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ও বিভিন্ন থানার নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কথিত নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আসাদুজ্জামান আসলাম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অরাজকতা, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা দেশের যুবসমাজ ও সাধারণ মানুষ মেনে নেবে না। দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে জনজীবনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আসাদুজ্জামান আসলাম আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জননিরাপত্তা রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর ভূমিকা প্রয়োজন।

বক্তব্যের শেষে দেশের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিশৃঙ্খলা ঠেকাতে সচেতন নাগরিক, যুবসমাজ ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ করেন আসলাম। সমাবেশে সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!