• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত আবদুল্লাহ সিরাজগঞ্জে হ/ত্যা মামলায় চারজনের যাবজ্জীবন ছয় মিউচুয়াল ফান্ড থেকে অপসারণের সিদ্ধান্ত বহাল নেদারল্যান্ডসের সহায়তায় তরুণীদের স্টেম খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ গাজা নিয়ে নেতানিয়াহুর অবস্থানে ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে: কুশনার ২৬ বছরে ধ/র্ষ/ণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূর মোহাম্মদের যোগদান সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী

ধর্ষণের পর কলেজছাত্রীকে হত্যা, দেখে ফেলায় ২ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক / ২৮৬ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামের চন্দনাইশে নানার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের পর খুনের শিকার হয়েছেন আরজু আক্তার নামে এ কলেজছাত্রী। এ সময় খুনের ঘটনা দেখে ফেলায় দুজনকে কুপিয়েছে ঘাতক নাজিম।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরজু উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের মেয়ে। তিনি গতবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিলেন। ঘাতক নাজিম উদ্দিন সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৌলভী বাড়ির মৃত ছৈয়দ আহমেদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আরজু আক্তার ঈদের পরে নানার বাড়ি বেড়াতে আসেন। মঙ্গলবার আরজুর নানির বাড়িতে বেড়াতে আসেন নানির আরেক আত্মীয় নাজিম। গভীর রাতে আরজু প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে নাজিম তাকে ধর্ষণ করে হত্যা করে। হত্যা করতে দেখে ফেলায় আরজুর নানা আবদুল হাকিম (৭০) ও নানি ফরিদা আক্তারকে দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় নাজিম। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!