• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

থানার ভেতর ঢুকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিল নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক / ২০৬ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নাটোরের লালপুর থানার ভেতরে ঢুকে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার হওয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নিয়ে গেছে ছাত্রদল নেতা-কর্মী ও তার পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার বিকেলে লালপুর থানার ভেতরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রুবেল উদ্দিন লালপুরের গৌরীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, গত ১৬ ডিসেম্বর নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর জয়ন্তীপুরের বাসায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনায় মামলা দায়ের করেন আব্দুর রশিদ চৌধুরী। মামলার এজাহার ভুক্ত আসামী রুবেল উদ্দিন। আজ বিকেলে বাগাতিপাড়া থানা-পুলিশ লালপুর থানার বাউন্ডারির ভেতর থেকে গ্রেপ্তার করে থানার এসআই কক্ষে নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীরা থানায় ঢুকে রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ সৃষ্টি করে। এসময় পুলিশ তাদের কথায় অসম্মতি জানালে তারা থানার ভেতরে হট্টগোল শুরু করে। পরে একপর্যায়ে অর্ধশতাধিক নেতা-কর্মী ও রুবেলের পরিবারের স্বজনরা থানার ভেতরে এসআই কক্ষে প্রবেশ করে পুলিশের ওপর চড়াও হয়ে রুবেলকে ছিনিয়ে নিয়ে চলে যায়।
আমজাদ হোসাইন আরও জানান, ছিনিয়ে নেওয়া রুবেলকে গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে। এছাড়াও এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আটক করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!