• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে ৮৫ জনকে গ্রেপ্তার ও দণ্ড, ‘মোরাল পুলিশিং’ নিয়ে উদ্বেগ পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিস্তার ফিটনেস টেস্টও বাধা হতে পারে লিটনের জন্য বিচ্ছেদের পর জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন ইউরোপে ডেনিম রপ্তানিতে বাংলাদেশ শীর্ষ স্থানে; এগিয়ে যাচ্ছে চীন, ভারত ও ভিয়েতনাম জীবিকায় নতুন শুরু হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত, ভুক্তভোগীরা বলছেন, ‘বাঘ’ এসেছে

ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

রাজধানীতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) দিনব্যাপী এ সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার, দেশীয় উদ্ভাবন ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

সামিট আয়োজনের প্রস্তুতি পর্যালোচনা ও বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, সদস্যসচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিসিসিআইয়ের কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

.

সভায় প্রস্তুতির অগ্রগতির পাশাপাশি এআই প্রযুক্তির বিকাশ, ব্যবসা-বাণিজ্যে এর প্রয়োগ, উদ্ভাবনী উদ্যোগের প্রসার ও শিল্প খাতের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দেশের এআইভিত্তিক উদ্ভাবন ও উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যবসার বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ নভেম্বর সকাল ১০টায় বিসিএফসিসির হল অব ফেমে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

.

সামিটে এআই প্রযুক্তির অগ্রগতি, ব্যবসায়িক প্রয়োগ, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনটি আলোচনা অধিবেশন থাকবে। এতে করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী, প্রযুক্তিবিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

সেশনগুলোতে এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার, দেশীয় উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো প্রাধান্য পাবে।

এ ছাড়া সামিট প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনীতে শতাধিক এআইভিত্তিক স্টার্টআপ তাদের তৈরি প্রযুক্তি, সেবা ও বিভিন্ন বাস্তবমুখী সমাধান প্রদর্শন করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সম্ভাব্য বিনিয়োগকারী ও অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পাবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!