• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

ট্রাম্পের শুল্ক হুমকি : ‘শেষ পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা চীনের

নিজস্ব প্রতিবেদক / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

চীনের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবার্তা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো ‘হঠকারি’ পদক্ষেপের বিরুদ্ধে ‘শেষ পর্যন্ত’ লড়াই করবে চীন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে— এমন সব দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। চীনের ওপর ধার্য করা হয়েছে ৩৪ শতাংশ শুল্ক।

ট্রাম্পের শুল্ক আরোপের পর রোববার মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক বসায় চীন। সোমাবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প হুমকি দিয়ে বলেন, যদি চীন অবিলম্বে এই শুল্ক প্রত্যাহার না করে, তাহলে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসবে।

ট্রাম্পের এ হুমকির প্রতিক্রিয়ায় চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ওই মুখপাত্র ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক আরোপকে ‘অর্থনৈতিক উৎপীড়ন’ উল্লেখ করে বলেন, “যুক্তরাষ্ট্র যদি এই ভুলপথে যাওয়ার সিদ্ধান্ত অনড় থাকে, তাহলে চীনও শেষ পর্যন্ত লড়াই করবে।”

বস্তুত, বিশ্বের সব দেশের ওপর শুল্ক আরোপের ঘটনায় বিশ্বজুড়ে রীতিমতো হৈ চৈ শুরু হয়েছে। বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যেই অনুভূত হওয়া শুরু হয়েছে তার প্রভাব।

গত ২ এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, মৌলিক বা বেসলাইন ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, সিঙ্গাপুরসহ ১২টি দেশের ওপর, বাকি দেশগুলোর ওপর আরোপিত শুল্ক ১০ শতাংশের বেশি। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে ভিয়েতনামের ওপর— ৪৬ শতাংশ। বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ধার্য করা হয়েছে ৩৭ শতাংশ শুল্ক।

৫ এপ্রিল থেকে বেসলাইন শুল্ক সংগ্রহ শুরু হয়েছে। যেসব দেশের ওপর ১০ শতাংশের বেশি শুল্ক ধার্য করা হয়েছে, তা সংগ্রহ শুরু হবে ৯ এপ্রিল থেকে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!