• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

গাজার নাসের হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৪ ফিলিস্তিনি

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত হাসপাতালটিতে এ হামলা চালানো হয়।গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হাসপাতাল চত্বরের আল-ইয়াসিন ভবনের দ্বিতীয় তলায় আঘাত হানে ইসরাইলি বিমান। এতে চারজনের মৃত্যু হয়।হাসপাতালটির পরিচালক জানান, হামলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও অস্ত্রোপচার বিভাগ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।এর আগে বুধবার গাজা সিটি ও বুরেইজ শরণার্থীশিবিরে ইসরাইলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া মঙ্গলবারের হামলায় আহত আরেক ফিলিস্তিনি পরে মারা যান।২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল বারবার লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে। এসব হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৭৮ জন আহত হয়েছেন।২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ৭৪ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭৬ হাজার মানুষ। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। এ সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!