• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৮: ০৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরের পরও থামছে না প্রাণহানি। ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৬৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরো ৫ হাজার ৯৬৯ জন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল রোববার নতুন করে আরো চারজনের মৃত্যুর খবর নথিভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন আগের হামলায় আহত হয়েছিলেন। পরে সেই আঘাতের কারণে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। যুদ্ধবিরতি সত্ত্বেও উপত্যকাটিতে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!