• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার ৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায় লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৬: ৪১

লাদাখের পরিবেশ ও অধিকারকর্মী সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি করেছে মোদি সরকার। এ সময়ে তিনি কোনো ধরনের র‌্যালি, মিছিল বা সমাবেশে অংশ নিতে পারবেন না।

রোববার লেহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ সংক্রান্ত নির্দেশ জারি করেন। নির্দেশটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

আগামী ৪ ডিসেম্বর লাদাখে কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনের সময়সূচি নিয়ে আপত্তি জানিয়ে আসছেন সোনম ওয়াংচুকসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তাদের আশঙ্কা, ওই সময়ে তীব্র শীত থাকবে। পাশাপাশি অনেক মানুষ অন্যত্র চলে যাওয়ায় ভোটগ্রহণে প্রভাব পড়তে পারে।

এ নিয়ে গতকাল শনিবার একটি আন্দোলনে অংশ নিয়েছিলেন ওয়াংচুক। সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার এক দিন পরই গৃহবন্দির নির্দেশ এলো।

প্রশাসনের নির্দেশে ওয়াংচুককে গৃহবন্দি করার পেছনে পুলিশের প্রতিবেদন এবং লেহের পুলিশপ্রধানের একটি চিঠির কথা উল্লেখ করা হয়েছে। ওই চিঠিতে তার চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের অনুরোধ জানানো হয়েছিল।

নিজেই গৃহবন্দি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সোনম ওয়াংচুক। তিনি জানিয়েছেন, তার বাড়ি কয়েক ডজন পুলিশ সদস্য ঘিরে রেখেছেন।

সোনম ওয়াংচুক ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। দিল্লিতে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে হওয়া আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এ ছাড়া লাদাখের পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে সোচ্চার তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!