• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

গাজায় ত্রাণের ট্রাক উল্টে প্রাণ গেল ২০ ফিলিস্তিনির

নিজস্ব প্রতিবেদক / ৬৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

গাজার মধ্যাঞ্চলে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে অন্তত ২০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এ সময় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস।

বুধবার (০৬ আগস্ট) খাবার ও মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর সন্ধানে শত শত ফিলিস্তিনি একটি ত্রাণের ট্রাক ঘিরে দাঁড়িয়ে থাকার সময় এই দুর্ঘটনা ঘটে।

গাজার স্থানীয় কর্মকর্তাদের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বলছে, ইসরায়েলি বাহিনী ত্রাণের ট্রাকটিকে একটি ‘ঝুঁকিপূর্ণ রাস্তা’ দিয়ে পাঠালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং আশপাশে জড়ো হওয়া জনতার ওপর পড়ে।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ত্রাণের জন্য অপেক্ষমাণ শত শত বেসামরিক মানুষের মাঝখানে ট্রাকটি উল্টে পড়ে। এতে ২০ জন নিহত হয়েছেন এবং বহু আহত হয়েছেন।

গাজা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ইচ্ছা করে ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে এবং চালকদের এমন রাস্তায় যেতে বাধ্য করছে যেখানে ক্ষুধার্ত জনতা ভিড় করে থাকে। ফলে মানুষজন অনেক সময় ট্রাকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এই ধরনের ভয়াবহ ঘটনা ঘটে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!