• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন রংপুর বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময় ভালো চাকরির আশায় কম্বোডিয়ায়, পাসপোর্ট কেড়ে নিয়ে ৫ হাজার ডলারে ‘বিক্রি’ ব্যালন ডি’অরের মঞ্চে কে এই বাংলাদেশি ফুয়াদ আবদুল–আজিজ বাংলাদেশের জালে ভারতের ১৩ গোল বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি রংপুর বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময় ব্যালন ডি’অরের মঞ্চে কে এই বাংলাদেশি ফুয়াদ আবদুল–আজিজ জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে দিলীপ আগরওয়ালা যুক্তির লড়াইয়ে ফাইনালে দুই দল, জয়-পরাজয়ের বাইরে বন্ধুত্বের চর্চা

কাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে কারখানাশ্রমিকের মৃত্যু

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে এক কারখানাশ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম মারুফ ওরফে দুখু মিয়া (২০)। পরিবারের সঙ্গে তিনি ধলপুর সিটি পল্লি এলাকায় থাকতেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ধলপুর ওয়াসা গেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত পৌনে আটটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

.

মারুফের সহকর্মী নয়ন হোসেন জানান, মারুফ পাতিল তৈরির একটি কারখানায় কাজ করতেন। সন্ধ্যায় কাজ শেষে তাঁরা বাসায় ফিরছিলেন। ধলপুর ওয়াসা গেট এলাকায় এলে হঠাৎ গুলি এসে মারুফের গলার পাশে লাগে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কারা, কী কারণে তাঁকে গুলি করেছেন, তা তিনি বুঝতে পারেননি।

.

মারুফের প্রতিবেশী নূর হোসেন প্রথম আলোকে বলেন, মারুফ কাজ থেকে ফেরার পথে ওয়াসা গেট এলাকায় আসতেই গুলি গায়ে লাগে। তিনি শুনেছেন, সেখানে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিল। সেই গুলি মারুফের গায়ে লেগেছে।

.

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ প্রথম আলোকে বলেন, গুলিতে এক যুবকের মৃত্যুর খবর শুনেছেন তিনি। তবে কী কারণে, কারা গুলি করেছেন, সেটা এখনো নিশ্চিত হতে পারেননি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!