• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‘আমার মনে হয় না তিনি দেশের বাইরে গিয়েছেন’ জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চালু হলো বিনা মূল্যে হুইলচেয়ার সেবা খাটে বসলে আলো জ্বলে, আছে গেমিং চেয়ার নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি ‘আমার মনে হয় না তিনি দেশের বাইরে গিয়েছেন’ জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চালু হলো বিনা মূল্যে হুইলচেয়ার সেবা ২৮ অক্টোবর দিনভর আওয়ামী লীগ তাণ্ডব চালানোর সুযোগ পেল কীভাবে, প্রশ্ন জামায়াত আমিরের ভালো চাকরির আশায় কম্বোডিয়ায়, পাসপোর্ট কেড়ে নিয়ে ৫ হাজার ডলারে ‘বিক্রি’ বাংলাদেশের জালে ভারতের ১৩ গোল বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

‘প্রেস’ লেখা মাইক্রোবাসে কক্সবাজার থেকে ঢাকায় আনছিলেন ইয়াবা

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মাইক্রোবাসের সামনে ‘প্রেস’ লিখে সেই গাড়িতে করে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা আনছিলেন হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫)। ঢাকায় আসার পর ওই মাইক্রোবাস আটকে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তল্লাশি চালানোর সময় কোন গণমাধ্যমে কাজ করেন জিজ্ঞাসা করলে সন্তোষজনক উত্তর দিতে পারেননি হোসাইন। পরে তাঁকে আটক করা হয়। আর মাইক্রোবাস ও তাঁর পকেট থেকে ৫ হাজার ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর মাতুয়াইলের মুক্তি সরণিতে খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

.

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইক্রোবাসটি আটক করার পর গাড়িটির সামনে একটি টেলিভিশনের নাম উল্লেখ করে প্রেস লেখা ছিল। তবে তিনি টেলিভিশনে কাজ করেন এমন প্রমাণ দেখাতে পারেননি। পরে মাইক্রোবাসটিতে তল্লাশি চালানো হয়। মাইক্রোবাসের চালকের আসনের পাশে একটি বাক্সে রাখা শপিং ব্যাগ থেকে ২১টি প্যাকেটে ৪ হাজার ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া সোহেলের প্যান্টের ডান পকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে আরও ১ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। সব মিলিয়ে ৫ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

.

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তল্লাশি চালিয়ে ইয়াবার পাশাপাশি সাদা রঙের ‘নোয়াহ’ মাইক্রোবাস, স্ট্যান্ডসহ প্যানাসনিক ব্র্যান্ডের একটি ভিডিও ক্যামেরা, এশিয়ান টিভি ও সরেজমিন লেখা দুটি গণমাধ্যমের বুম এবং তিনটি মুঠোফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিএনসি জানায়, হোসাইন শরীফ আগে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন বলে জানিয়েছেন। বর্তমানে সাংবাদিকতায় যুক্ত না থাকলেও ক্যামেরা, বুম, ভিজিটিং কার্ড ও গাড়িতে প্রেস লিখে অনৈতিক কর্মকাণ্ড এবং মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কদমতলী থানায় মামলা করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!