• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

ওয়াশিংটনে নেতানিয়াহুর ঘনিষ্ঠ মোসাদ প্রধান, জানেন না আইজেনকোট

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১০: ০৯

ওয়াশিংটন সফর করেছেন ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান । ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে তিনি এ সফর করেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

ইসরাইলের তত্ত্ববধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিত গোফম্যানের এ সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন নেতানিয়াহু।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে গোফম্যানের সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করার কথা ছিল। পরে তিনি মিয়ামিতে গিয়ে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও বৈঠক করতে পারেন বলে জানা গেছে।

তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মোসাদ, সিআইএ ও হোয়াইট হাউস।

এদিকে, ইসরাইলের চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ে অংশ নেওয়ার সময় ইসরাইলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোটকে গোফম্যানের ওয়াশিংটন সফরের বিষয়টি জানানো হয়নি।

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের মুখে পড়া ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর বিষয়ে এখনো অনীহা দেখাচ্ছেন।

অন্যদিকে, শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। তার ভাষায়, মার্কিন নিষেধাজ্ঞার কারণে তেহরানের ওপর যে ‘অর্থনৈতিক চাপ’ তৈরি হয়েছে, তা ইতোমধ্যেই অত্যন্ত ব্যাপক।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!