• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অসংক্রামক রোগের বড় কারণ খাবারে ভেজাল এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর শরিয়া আইনে ‘তাজির’ কী, তাজিরে কি মৃত্যুদণ্ড দেওয়া যায় ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৬ সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে ৮৫ জনকে গ্রেপ্তার ও দণ্ড, ‘মোরাল পুলিশিং’ নিয়ে উদ্বেগ পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিস্তার

এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বার্সেলোনা ১-২ রিয়াল মাদ্রিদ

লা লিগায় বার্সেলোনার জয়রথ থামালেন কিলিয়ান এমবাপ্পে। ক্যাম্প ন্যুতে তাঁর জোড়া গোলে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। লিগে টানা ৯ ম্যাচ জয়ের পর এটা বার্সার প্রথম হার।

ক্যাম্প ন্যুতে লিগে টানা ২৩ ম্যাচ জয়ের পর বার্সার প্রথম হারও। সেই হারে আসলে বার্সার ঘর তছনছ করেছেন এমবাপ্পে। ক্যাম্প ন্যুতে তাঁর শরীরে কী ভর করে কে জানে! নইলে ৪১ মিনিটে রিয়ালের এগিয়ে যাওয়ার কথা নয়।

ডান প্রান্ত থেকে ইয়ান দিওমান্দের ক্রস ক্লিয়ার করার সময় ভুল করেন বার্সা ডিফেন্ডার মার্তিন। বল মারেন বাঁ পাশ দিয়ে ছুটে আসা এমবাপ্পের পায়ে। ছুটন্ত এমবাপ্পের পায়ের অনিচ্ছাকৃত টোকায় বল জালে জড়ানোটা তাঁর ও রিয়ালের সৌভাগ্য। বার্সার বিপক্ষে ১১ ম্যাচে এটা তাঁর ১৩তম গোল, এর মধ্যে ক্যাম্প ন্যুতেই ১০টি!

১১তম গোলটি পেতে এমবাপ্পেকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত। তাঁর আগে ৬১ মিনিটে রাফিনিয়ার গোলে সমতায় ছিল বার্সা।

.

জয়ের পর সবার আগে রিয়ালের গোলকিপার আন্দ্রে লুনিনকে আলাদা করে ধন্যবাদ জানাতে পারেন কোচ জোসে মরিনিও। এই ম্যাচে রিয়ালের মূল একাদশে তাঁর থাকার কথা ছিল না। নিয়মিত গোলকিপার থিবো কোর্তোয়া ফ্লুতে আক্রান্ত হওয়ায় সুযোগ পান। ৬৫ মিনিটে জেরার্দ মার্তিনের হেড থেকে বার্সা নিশ্চিত গোল পায়নি ইউক্রেনের এই গোলকিপারের কারণে। ডান দিকে ঝাঁপিয়ে লুনিনের অবিশ্বাস্য সেভে প্রথমার্ধে ভুলের শাপমোচন করতে পারেননি মার্তিন। প্রথমার্ধেও এক হাতে ভালো একটি সেভ করেন লুনিন।

এমবাপ্পের প্রথম গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছিল বার্সা। সেরা সুযোগটা পেয়েছিল পিছিয়ে পড়ার তিন মিনিট পরই। পেদ্রির দারুণ পাস পেয়ে ডান কোণায় লুনিনকে একা পেয়ে গিয়েছিলেন লামিনে ইয়ামাল। বলটা কেন কাছের পোস্টের বাইরে মারলেন, সেটা নিয়ে সবচেয়ে বেশি ভাববেন সম্ভবত ইয়ামাল নিজেই। সম্ভবত দ্বিধায় ছিলেন কোন পোস্টে মারবেন!

রাফিনিয়া দ্বিধা করেননি। এবারও বক্সের ডান দিকে পাসদাতা পেদ্রি। সামনে ডিফেন্ডার রেখেই নিখুঁত শটে ৬১ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। মৌসুমে এটা রাফিনিয়ার ১৩তম গোল। সমতায় ফেরার আনন্দে তখন গর্জে ওঠে ক্যাম্প ন্যুর গ্যালারি। সেটা নিশ্চুপ করে দিতে এমবাপ্পের সময় লেগেছে ২৬ মিনিট। বের্নার্দো সিলভার বদলি এদুয়ার্দো কামাভিঙ্গার ডান দিক থেকে দেওয়া ক্রসে ফাঁকা পোস্ট পেয়ে যান এমবাপ্পে। সহজ শটে পেয়ে যান রিয়ালে নিজের ১০০তম গোল। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে এমবাপ্পের এই গোলেই শেষ পর্যন্ত ২০২১ সালের পর ক্যাম্প ন্যুতে প্রথম জয়ও পায় রিয়াল।

বিস্তারিত আসছে…।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!