• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

উত্তরা পাষ্টর ফেলোশিপ এর উদ্যোগে ইস্টার সানডে উপলক্ষে সানরাইজ অনুষ্ঠান

আলী হোসেন (শ্যামল) / ৩৪৭ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

রাজধানীর উত্তরায় প্রভু যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবস (ইস্টার সানডে )উপলক্ষে উত্তরা পাস্টরস ফেলোশিপ এর উদ্যোগে সানরাইজ (সূর্যোদয়) প্রোগ্রাম এর আয়োজন করা হয়।

প্রতি বারের ন্যায় এবারও ২০ ই এপ্রিল (রবিবার) ভোর ৬ ঘটিকায় উত্তরার ১১ নম্বর সেক্টর মাঠে সানরাইজ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ বা যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবস আজ রোববার। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
আইন শৃংখলা বাহিনীর নিরাপত্তায়  উত্তরা ১১ নং সেক্টর মাঠে প্রায় ১২ শত খ্রিষ্ট বিশ্বাসী উক্ত সানরাইজ (সূর্যোদয়) প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
সূর্যোদয়ের সাথে সাথেই সকল খ্রিস্ট বিশ্বাসীগণের মুখে প্রভু যিশু খ্রিস্টের জয় ধ্বনি শোনা যায়। চলে প্রার্থনা আরাধনা, প্রশংসা গান ও প্রভুর বাক্য প্রচার।
উক্ত সূর্যোদয় প্রোগ্রামে দেশ ও জাতির জন্য প্রার্থনা করা হয় এবং সকলের উদ্দেশে প্রভুর বাক্য প্রচার করেন রেভা: কল্যাণ বিশ্বাস।
খ্রিষ্টান ধর্ম মতে, এই দিনে ঈশ্বরপুত্র যিশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপৎগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!