• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুলিশের গোপন তথ্য আ.লীগের পলাতক মন্ত্রীর কাছে, নজরদারিতে এসপির দুই ফোন এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা, খেলাফত মজলিসের নিন্দা গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচার চাইলেন মার্কিনিরা আ.লীগের পরিকল্পনায় কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন: এমপি নুসরাত মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা ইসলামিক জিহাদের জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশ অনুদান চায়, ঋণ নয় নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়ায় দরজা খুলে দিল মসজিদ ইরানে হামলার প্রস্তুতি ইসরাইলের, যুদ্ধ ছড়ানোর হুমকি তেহরানের

ইরানে হামলার প্রস্তুতি ইসরাইলের, যুদ্ধ ছড়ানোর হুমকি তেহরানের

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। এর জবাবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির ওপর নতুন করে হামলা হলে মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধ ছড়িয়ে দেওয়া হবে। পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত হামলায় জড়িত প্রতিটি সামরিক ঘাঁটি ইরানের পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।বুধবার সন্ধ্যায় ইসরাইলের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে সামরিক বাহিনীকে ইরানে হামলার সম্ভাব্য প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান (কেএএন) জানিয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভার দেওয়া নির্দেশনা এমন সামরিক তৎপরতার পথ তৈরি করতে পারে, যা নতুন করে যুদ্ধের সূচনা ঘটাতে পারে।ইসরাইলের বিরোধী দলের নেতা গাদি আইজেনকট নেতানিয়াহুকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানোর পর নিরাপত্তা মন্ত্রিসভার নির্দেশনার বিষয়টি প্রকাশ্যে আসে। এক বিবৃতিতে তিনি বলেন, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত সরাসরি ও তাৎক্ষণিক হুমকি ছাড়া নেতানিয়াহুর সামরিক বাহিনী মোতায়েন করা উচিত নয়।গত অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে নতুন সরকার গঠনের সুযোগ দেন। বিরোধী দল সরকার গঠনে সফল হলে ক্ষমতা হারানোর মুখে পড়বেন নেতানিয়াহু। তবে তিনি বলে আসছেন, তেহরানের সরকার পতন না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলবে।‘পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত লক্ষ্যবস্তু’ইসরাইলের হামলার প্রস্তুতির খবর এমন এক সময়ে এল, যখন নতুন করে সংঘাত এড়াতে এবং কূটনৈতিক সমাধানে পৌঁছাতে জোর তৎপরতা চলছে। কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা না হলে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এদিকে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করে, তাহলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত আগ্রাসনে অংশ নেওয়া প্রতিটি সামরিক ঘাঁটি ইরানের প্রাণঘাতী হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।’তিনি আরো বলেন, ‘কোনো নিরাপদ দূরত্ব নেই। কোনো নিরাপদ আশ্রয় নেই। কেউ দায়মুক্তি পাবে না।’তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক রেসুল সেরদার আতাস জানান, ইরানের নেতৃত্বের মধ্যে কট্টরপন্থি হিসেবে পরিচিত রেজায়িকে দেশটির নতুন প্রধান আলোচক নিয়োগ করা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে।আতাস বলেন, তেহরানে এমন মতও রয়েছে যে বর্তমান অচলাবস্থা দীর্ঘদিন চলতে থাকলে ইরান আর অপেক্ষা করবে না। দেশটি আগাম সামরিক পদক্ষেপ নিতে পারে।ইরানের বর্তমান প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও আলোচনায় অগ্রগতি না হলে ‘টেকসই প্রতিরোধক্ষমতা’ গড়ে তোলার মাধ্যমে যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসার বিষয়ে মন্তব্য করেছেন।বুধবার আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের আগের অবস্থায় হরমুজ প্রণালি আর কখনো ফিরে যাবে না। তিনি বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবের কথা উল্লেখ করেন তিনি। গালিবাফ বলেন, ‘একটি চুক্তির পথে বাধা হয়ে আছে যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।’‘বিজয় ঘোষণার অবস্থানে থাকতে চান ট্রাম্প’যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে আলজাজিরার সাংবাদিক অ্যালান ফিশার জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর যৌক্তিকতা তুলে ধরছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি বলে আসছেন, যুদ্ধ শিগগিরই শেষ হবে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক চাপ প্রয়োগের কর্মসূচি কার্যকর হচ্ছে। ফলে বড় পরিসরে আবার সামরিক অভিযান শুরু করার প্রয়োজন নেই।অ্যালান ফিশার বলেন, ‘গত কয়েক দিনে প্রেসিডেন্ট এবং মার্কো রুবিও কার্যত বলেছেন, বড় পরিসরের সামরিক সংঘাত শেষ হয়েছে। ইরান নির্ধারিত সীমা অতিক্রম না করলে তারা আবার সামরিক অভিযান শুরু করার প্রয়োজন দেখছেন না।’তিনি আরো বলেন, ‘এই হোয়াইট হাউসের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ট্রাম্প যেন এমন অবস্থানে থাকতে পারেন, যেখান থেকে তিনি বিজয় ঘোষণা করতে পারবেন।’তবে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে পর্দার আড়ালে কিছু অগ্রগতি হচ্ছে বলে জানান ফিশার।শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ চললেও হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে মার্কিন বাহিনী ‘দিনরাত কাজ করে যাচ্ছে’ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে ‘অটল’ নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।এদিকে ইরানের ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার মজুত অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। এর পর বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।বুধবার লেনদেন শেষে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৭ ডলার বা ১ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৯২ দশমিক ৭৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫৩ ডলার হয়েছে।এর আগের লেনদেন পর্বে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানে নতুন করে সামরিক হামলার প্রয়োজন নেই বলে ইঙ্গিত দেওয়ার পর তেলের দাম প্রথমে ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি কমে যায়। পরে ইরানের এক কর্মকর্তা দুই দেশের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না বলে জানান। এরপর তেলের দাম কমার গতি কিছুটা কমে আসে।এএম

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!