• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

আমাদের উত্তরা ফাউন্ডেশন-এর উদ্যোগে মাইলস্টোন ট্র্যাজেডির নিহতদের জন্য দোয়া ও মোনাজাত

এলেন বিশ্বাস / ৭৫৮ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় আলোচিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া হৃদয়বিদারক ট্র্যাজেডির ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে সামাজিক সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশন।

শুক্রবার (২৫ ই জুলাই) উত্তরার শহীদ মীর মুগ্ধ মঞ্চে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মুফতি রায়হান কাসেমী, যিনি দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি মর্মান্তিক এই ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করেন।

আমাদের উত্তরা ফাউন্ডেশনের সভাপতি বলেন, “এই ঘটনা শুধু একটি স্কুল নয়, গোটা সমাজকে নাড়া দিয়েছে। আমরা নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

সংগঠনটি ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে। দোয়া শেষে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!