• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার এনসিএলে মোসাদ্দেকের সেঞ্চুরি খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ ৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৮: ৪২

ডিজিটাল প্ল্যাটফর্মের রমরমা বাজারেও পুরোনো নস্টালজিয়া ফিরিয়ে আনতে ক্যাসেট ও সিডি ফরম্যাটে বাজারে এল সংগীতশিল্পী জয় শাহরিয়ারের পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’। গতকাল শনিবার রাজধানীর ইএমকে সেন্টারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।

অ্যালবামটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখেরা। বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, ব্যান্ড তারকা হামিন আহমেদ এবং খোদ শিল্পীর মা শাহরিয়া আখতার বুলু একসঙ্গে অ্যালবামটির অফিশিয়াল মোড়ক উন্মোচন করেন।

‘বোকা’ অ্যালবামে মোট ৮টি গান স্থান পেয়েছে। বিশেষ ব্যাপার হলো, অ্যালবামের প্রতিটি গানের কথা, সুর ও কণ্ঠ—সবকিছুই নিজের দায়িত্বে সম্পন্ন করেছেন জয় শাহরিয়ার নিজেই।

ডিজিটাল যুগেও শারীরিক ফরম্যাটের প্রতি ভালোবাসা দেখিয়ে সিডি ও ক্যাসেটের পাশাপাশি একটি আকর্ষণীয় বুকলেটও প্রকাশ করা হয়েছে। তবে যারা অনলাইনে গান শুনতে ভালোবাসেন, তাদের জন্য স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, ডিজার ও স্বাধীন প্ল্যাটফর্মেও অ্যালবামটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

দীর্ঘ সাত বছর পর নিজের একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন জয় শাহরিয়ার। তিনি বলেন, ‘সাত বছর বিরতির পর একক অ্যালবাম আনলাম, অনুভূতিটা প্রথম অ্যালবামের মতোই রোমাঞ্চকর। নিজের মনের মতো করে গানগুলো করেছি, আশা করি ভক্তদের ভালো লাগবে।’

বর্তমান প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করে এই শিল্পী আরও যোগ করেন, ‘বিশ্বজুড়ে এখন সিডি ও ভিনাইল রেকর্ডের জনপ্রিয়তা আবার বাড়ছে। আমার বিশ্বাস, আমাদের দেশেও এই ট্রেন্ড বা দিনগুলো খুব দ্রুত ফিরে আসবে।’

‘আজব রেকর্ডস’-এর ব্যানারে প্রকাশিত এই অ্যালবামটির প্রকাশনার সার্বিক দায়িত্বে ছিল আজব কারখানা। এ ছাড়া অ্যালবামের থিম অনুযায়ী বিশেষ টি-শার্ট বাজারে এনেছে ফ্যাশন ব্র্যান্ড ‘এন স্টোরিজ’।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!