• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রোহিঙ্গা গণহ/ত্যার রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে কমছে টিউমার রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ১৭ রড ও পেট্রল উদ্ধার ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি হুতিদের আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন কেন ইসলামের পতাকাতলে এলেন, জানালেন জাকাতেলেন সুজা রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’

৬৮ টাকার নতুন আলু ঢাকায় বিক্রি হচ্ছে ১৫০ টাকায়

Reporter Name / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২২: ২৫

উত্তরাঞ্চলের কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৬৮ টাকা দরে কেনা নতুন আলু রাজধানী ঢাকার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৫০ টাকায়। উৎপাদন এলাকা থেকে ঢাকার বাজারে আসতে প্রতি কেজি আলুর দামে ব্যবধান দাঁড়াচ্ছে প্রায় ৮০ টাকা। আগাম নতুন আলুর সরবরাহ শুরু হলেও উচ্চ দামের কারণে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি নতুন আলু বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৫০ টাকায়। দেশির থেকে আকারে বড় হলেও ভারত থেকে আমদানি করা আলুর দাম প্রায় একই। এসব আলু বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা কেজি দরে। অন্যদিকে, রাজধানীর কারওয়ান বাজারে বৃহস্পতিবার ভোরে পাইকারি দেশি আলু ৮০ থেকে ৯০ টাকা এবং ভারতীয় আলু ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

দৈনিক আমার দেশ-এর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, কিশোরগঞ্জের কৃষকরা কারেজ ও সেভেন জাতের আগাম আলু উত্তোলন করছেন। তারা আলু রোপণের মাত্র ৫৫ দিনের মাথায় আলু তুলছেন এবং প্রতি কেজি ৬৮ টাকা দরে বিক্রি করেছেন। পাইকাররা ক্ষেত থেকেই আলু নিয়ে যাচ্ছেন। ১০০ শতাংশ জমি থেকে ১০ হাজার টাকার উপরে আয় হবে বলে ধারণা আলুচাষিদের।

তিনি জানান, দেশে কিশোরগঞ্জ উপজেলায় প্রথম আলু তোলা হয়। আগামী ১ সপ্তাহ পরই পুরোদমে আলু তোলা শুরু হবে, তখন আলুর দাম আরও কমতে পারে। এখানকার কৃষকরা লোকসান গুনলে পরেরবার আরও উদ্যম নিয়ে আলু চাষ করেন।

বাজারসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষকরা জমি থেকেই প্রতি কেজি নতুন দেশি আলু ৬৮ টাকা দরে পাইকারদের কাছে বিক্রি করছেন। কিন্তু রাজধানীর পাইকারি বাজারে পৌঁছানোর আগেই প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা ব্যবধান তৈরি হচ্ছে। আর খুচরা বাজারে সেই ব্যবধান বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ৮০ টাকায়। দাম বেশি হওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতারা শুধু জিজ্ঞেস করেই চলে যাচ্ছেন। এর মধ্যে কিছু ক্রেতা শখের বশে অল্প পরিমাণ কিনছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অপরদিকে, গত মৌসুমে উৎপাদিত পুরাতন আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে।

কারওয়ান বাজার ঘুরে দুই-তিনজন খুচরা সবজি ব্যবসায়ীকে নতুন আলু বিক্রি করতে দেখা গেছে। বাকি সবাই পুরাতন আলু বিক্রি করছেন। ব্যবসায়ীরা জানান, নতুন আলুর দাম বেশি হওয়ায় ক্রেতা কম। দাম কম হওয়ায় পুরাতন আলুর ক্রেতা বেশি। আবার দেশি আলু ছোট হওয়ায় ক্রেতারা কিনতে চান না। ফলে বাজারে ভারতীয় নতুন আলুর চাহিদা তুলনামূলক বেশি বলে জানিয়েছেন।

কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী ছানোয়ার মোল্লা বলেন, বাজারে সেভাবে নতুন আলু আসা এখনও শুরু হয়নি। এজন্য আলুর দাম অনেক বেশি। আমার কাছে দেশিটা নেই, ইন্ডিয়ানটা আছে। ১০০-১১০ টাকা কেজি দরে বস্তা ধরে পাইকারি কিনতে হয়েছে। বস্তা থেকে ধুলা এবং কাটা ও পচা আলু বের হয়, সেগুলো বাদ দেওয়ার পর ১৩০ টাকা কেজি দরে বিক্রি করছি। এছাড়া আরও অন্যান্য খরচ আছে। ফলে আলুতে লাভ থাকে না বললেই চলে।

একই বাজারের সবজি ব্যবসায়ী মোবারক হোসেনকে দেশি ও ভারতীয় নতুন আলু বিক্রি করতে দেখা যায়। তিনি দেশি আলু ১৫০ টাকা এবং ভারতীয় আলু ১৬০ টাকা দরে বিক্রি করছেন। বেশি দাম নেওয়ার ব্যাপারে তিনি বলেন, আমি সরাসরি বস্তা ধরে আলু কিনি না। এই আড়তে যারা বস্তা ধরে আলু কেনেন, তাদের কাছ থেকে বাছাই করে তুলনামূলক বড় আকারের আলু ২০-২৫ কেজি দরে কিনে বিক্রি করি। আমার কেনা পড়েছে ১২০-১২৫ টাকা কেজি এবং এর সঙ্গে আরও কিছু খরচ আছে।

১৫০ টাকায় বিক্রি না করলে পেট চলবে কীভাবে—প্রশ্ন রেখে তিনি বলেন, এখন বাজারে নতুন আলু খুবই কম আসছে। আর ১০-১৫ দিন পর পুরোদমে বাজারে নতুন আলু বিক্রি হবে। তখন এই আলুর দাম ৪০-৫০ টাকা কেজি হয়ে যাবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!