• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গুম-খু/নের মামলায় জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে প্রসিকিউশন মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর, আটক ২ জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, ৩০ হাফেজকে পাগড়ি প্রদান স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক টঙ্গীতে আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া আকাশে ব্যাটারিচালিত বিমান চট্টগ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায় সরকারি ব্যাংকে চেয়ারম্যান পদে আর নয় সচিব দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৪: ৫৯ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৫: ০৪

হরমুজ প্রণালির পূর্বদিকে যুক্তরাষ্ট্রের আরো একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করেছে। এ নিয়ে এ ধরনের ২০টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভূপাতিত করা হয়েছে চারটি ড্রোন।

এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানের আকাশসীমা তাদের জন্য ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা। দেশটির আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ‘কঠোর, চূড়ান্ত ও শক্তিশালী জবাব’ দেওয়া হবে।

বিবৃতিতে আরো বলা হয়, আইআরজিসির তরুণ আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও কর্মকর্তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। উন্নত নজরদারি ও গোয়েন্দা পর্যবেক্ষণব্যবস্থা ব্যবহার করে তারা এ অঞ্চলে শত্রুপক্ষের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!