• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার এনসিএলে মোসাদ্দেকের সেঞ্চুরি খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ ৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৬: ২৯ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৬: ৩১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে এ টার্মিনাল দিয়ে প্রতিদিন দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনা করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নির্ধারিত দিনেই টার্মিনালটির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুর প্রস্তুতি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় এ কথা জানান তিনি।

সভায় মন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে এর কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রী কড়া নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।

সভায় থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলকভাবে উড়োজাহাজ চলাচল পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষর। এসব কাজের অগ্রগতি ও পরবর্তী করণীয় নিয়ে সভায় অংশ নেওয়া বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা তাঁদের মতামত তুলে ধরেন।

মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের প্রচেষ্টায় তৃতীয় টার্মিনাল চালুর কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। এখন সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর পর টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, সবার সমন্বিত প্রচেষ্টায় নির্দিষ্ট সময়ের মধ্যেই টার্মিনালটি চালুর লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক এবং জাপানি কনসোর্টিউমের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!