• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি তুরাগে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শ্রমিক দল নেতা সিদ্দিক অ্যাম্বুলেন্স ঢোকে না, রিকশাও চলে না: কাদা-পানিতে অবরুদ্ধ দক্ষিণখানের হাজারো জীবন শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার টানা বৃষ্টিতে আগুন সবজির বাজারে, কাঁচা মরিচ ২৮০ টাকা শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক আব্দুল্লাহপুর ফ্লাইওভারের সংযোগ সড়ক বন্ধ চরম ভোগান্তিতে উত্তরা-টঙ্গীর হাজারো মানুষ মাইলস্টোন দুর্ঘটনার এক বছরেও বদলায়নি দৃশ্যপট: ঝুলে আছে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের উদ্যোগ পরিবেশ রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্টে বৃক্ষরোপন কর্মসূচী শাহজালাল বিমানবন্দর,যাত্রীদের দুর্ভোগ ঘোচাতে ব্যর্থ শাটল বাস!

স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’

সকালের রিপোর্ট ডেস্ক / ৫১১ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

পতিত স্বৈরাচার ও তার দোসররা বিভিন্ন ইস্যুতে সৃষ্টি হওয়া আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান করছি বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (২২ জুলাই) এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে নুর বলেন, ‘গণ-অভ্যুত্থানের শরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। পতিত স্বৈরাচার ও তার দোসররা বিভিন্ন ইস্যুতে সৃষ্টি হওয়া আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যৌক্তিক ইস্যুতে নিয়মতান্ত্রিক প্রতিবাদ, আন্দোলন হবে, হওয়া দরকারও বটে। তবে যেকোনো ঘটনার অতিরিক্ত বা অতিরঞ্জনে খেয়াল রাখুন। গণ-অভ্যুত্থানের অংশীজনদের মনে রাখতে হবে, পতিত ফ্যাসিবাদ ফিরে আসতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের হাতে আছে ১৬ বছরের লুটপাট ও বৈধ-অবৈধ উপায়ে অর্জিত বিপুল অর্থ এবং প্রতিবেশীসহ ফ্যাসিবাদকে সমর্থনকারী দেশি-বিদেশি বিভিন্ন গোষ্ঠী।’

পোস্টের শেষে তিনি সবার জন্য দোয়া চেয়ে বলেন, ‘হে আল্লাহ, আমাদের সবাইকে বিপদ-আপদ থেকে হেফাজত করুন, বাংলাদেশের ওপর আপনার খাস রহমত নাজিল করুন।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!