• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী

সৌদিতে ১২ ঘণ্টায় ১৫ কোটি রুপি খরচ করেছেন মোদি

সকালের রিপোর্ট ডেস্ক / ১৮২ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ সফরে ভারতীয় প্রধানমন্ত্রীর ব্যয় নিয়ে ভারতে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির বিরোধী দল কংগ্রেসের কেরালা ইউনিট জানিয়েছে, মোদি সৌদি সফরে মাত্র ১২ ঘণ্টা অবস্থান করে ১৫ কোটি রুপি খরচ করেছেন।

কংগ্রেসের কেরালা ইউনিট বলেছে, মহারাষ্ট্রভিত্তিক অধিকারকর্মী অজয় বসুদেব বোস মোদির সৌদি সফরের খরচ নিয়ে জানতে চেয়েছিলেন। তার সেই প্রশ্নের জবাবে সৌদির জেদ্দায় নিযুক্ত ভারতীয় কনস্যুলেট জেনারেল জানান, মোদি সৌদি এসে ১৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৭৯২ রুপি খরচ করেছেন। যারমধ্যে হোটেল খরচ বাবদই গেছে ১০ কোটি রুপি।

কংগ্রেস বলেছে, মোদির সৌদি সফরে প্রতিঘণ্টায় খরচ হয়েছে ১ দশমিক ২৫ কোটি রুপি। এরমধ্যে হোটেল ভাড়ায় খরচ গেছে ১০ দশমিক ২ কোটি রুপি।

চলতি বছরের এপ্রিলে সৌদিতে যান মোদি। ওই সময় জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। ওই ঘটনার পর সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে আসেন মোদি।

এদিকে অধিকারকর্মী অজয় বসুদেব বোস এক্সে মোদির এই অতিখরচ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, “জেদ্দায় কয়েক ঘণ্টার জন্য অস্বাভাবিক খরচ। শুধুমাত্র হোটেলের জন্য ১০ কোটি রুপি খরচ করেছে কেন্দ্র সরকার। এটি চমকে ওঠার মতো। মোদিকে কি কেউ এই বেহিসাবি অতিখরচের ব্যাপারে প্রশ্ন করবেন?।” সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!