• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার ৩৬ দিনের ‘শাটডাউন’ শেষে ক্লাসে ফিরলেন চুয়েট শিক্ষার্থীরা, চলবে উপাচার্য পুনর্বহালের আন্দোলন অস্ট্রেলিয়ায় বিদেশি স্নাতকেরা চাকরি পেতে কেন ভোগান্তিতে অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই ৩৬ দিনের ‘শাটডাউন’ শেষে ক্লাসে ফিরলেন চুয়েট শিক্ষার্থীরা, চলবে উপাচার্য পুনর্বহালের আন্দোলন প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন তানজিদ

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বাংলাদশ ১ম ইনিংস: ৭ ওভারে ১০/০

৭ রানে ফিরলেন তানজিদ। জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন এই ওপেনার। সিলসের অফ স্টাম্পের কাছে লেংথ বলটি বাইরে বেরিয়ে যাচ্ছিল। কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো গ্রিভসের হাতে।

সকালে নতুন বল হাতে ওয়েস্ট ইন্ডিজের দুই পেসারই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করছিলেন। তানজিদের উইকেটে ধারাবাহিক চেষ্টার পুরস্কার পেয়েছেন সিলস।

.

বাংলাদশ ১ম ইনিংস: ৩ ওভারে ৩/০

ওপেনার সাদমান ইসলাম এখনো রান করতে পারেননি। তানজিদ হাসানের ব্যাট থেকে এসেছে ৩ রান। ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেইডেন সিলস ও শামার জোসেফ শুরুটা করেছেন দারুণ।

.

গতকাল সকালে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। তখন ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে। ডান হাতের তর্জনিতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যাওয়া মুশফিক গতকাল আর ব্যাটিংও করেননি। এক্সরে রিপোর্টে গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় কাল রাতে বলা হয়েছিল তিনি একাদশের জন্য বিবেচনায় থাকবেন। তবে শেষ পর্যন্ত তাঁকে রাখা হয়নি। ২০২৪ এর ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেননি মুশফিক। তখনো চোটের কারণে তিনি দলে ছিলেন না।

.

মুশফিকের জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে সাড়ে তিন শ রানের ইনিংস খেলেছেন।

বাংলাদেশ তাদের একাদশ সাজিয়েছে দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে তিন স্পিনার নিয়ে।

.

নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম।

.

মিরপুর টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।

দুই দলই খেলছে তিন স্পিনার ও দুই পেসারের কম্বিনেশন নিয়ে।

.

টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় চারে থাকা বাংলাদেশের ফাইনালে যেতে হলে বর্তমান চক্রে হাতে থাকা ছয় টেস্টের অন্তত চারটিতে জিততেই হবে, যার শুরুটা তারা করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন অবশ্য গতকাল জানিয়েছেন, আপাতত তাঁর চোখ শুধু মিরপুর টেস্টে। মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে এখনই তিনি ভাবছেন না।

পয়েন্ট তালিকায় আটে থাকায় ওয়েস্ট ইন্ডিজের অবশ্য সে রকম কোনো চাপ নেই। সেরা পাঁচে থেকে চক্র শেষ করতে পারলেই তারা খুশি। তাতে অন্তত বাড়তি কিছু আর্থিক সুবিধা তো মিলবে!

.

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি দুই দল। মিরপুর টেস্টে প্রথম আলোর লাইভে আপনাকে স্বাগত।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!