• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার ৩৬ দিনের ‘শাটডাউন’ শেষে ক্লাসে ফিরলেন চুয়েট শিক্ষার্থীরা, চলবে উপাচার্য পুনর্বহালের আন্দোলন অস্ট্রেলিয়ায় বিদেশি স্নাতকেরা চাকরি পেতে কেন ভোগান্তিতে অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই ৩৬ দিনের ‘শাটডাউন’ শেষে ক্লাসে ফিরলেন চুয়েট শিক্ষার্থীরা, চলবে উপাচার্য পুনর্বহালের আন্দোলন

অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক শীল (৩৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে নগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কার্তিক গাজীপুর নগরের কুনিয়া পাঁচর চৌধুরী মার্কেট এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে এবং ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।

.

ঘটনার পরপরই ঘটনাস্থলে যান ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কাজ করা সংগঠন বাংলাদেশ ইয়ুথ রেভোল্যুশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান। তিনি বলেন, কারখানায় কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার অফিস থেকে হেঁটে পাশের ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

.

ছিনতাইকারীর ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সৈয়দ শেখ মনির, গাছা থানার উপপরিদর্শক

.

ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা কার্তিকের কাছ থেকে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

কার্তিকের বাঁ ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন আছে বলে জানান গাছা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির। তিনি বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!