• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স

সরকার দায়িত্বশীল আচরণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতো না’

সকালের রিপোর্ট ডেস্ক / ৫১১ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বিমান বিধ্বস্তের ঘটনায় সরকার আরও মানবিক এবং দায়িত্বশীল আচরণ করতে পারতো বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২২ জুলাই) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সরকারের আরও মানবিক এবং দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম। গতকালের ঘটনার পর থেকে যা যা হয়েছে, সেখানে আরও দায়িত্বশীল হলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে যেতো না।

তিনি বলেন, ঘটনার বিষয়ে সঠিক তথ্য প্রকাশ ও প্রচার করতে হবে। তথ্য নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। সরকারের কাছে যতটুকু সত্য তথ্য আছে, সেটি সঠিকভাবে প্রকাশ ও প্রচার জরুরি। এতে গুজব ছড়াতো না।

নাহিদ বলেন, শিক্ষা উপদেষ্টার দায়িত্বশীল আচরণ না থাকায় একটি সিদ্ধান্ত নিতে রাত ৩টা বেজে গেলো। জরুরি মুহূর্তে সরকারের অন্য উপদেষ্টারা তাকে ফোন করে পাননি। এমন যদি সমন্বয়হীনতা থাকে সেক্ষেত্রে সমস্যা হবেই।

এ সময় মাইলস্টোন শিক্ষার্থীদের দেয়া ৬ দফা দাবির সঙ্গেও একাত্মতা পোষণ করেন তিনি।

মাইলস্টোনের শিক্ষক-শিক্ষার্থীদের মরদেহ গুমের অভিযোগ বিষয়ে তিনি বলেন, গতকাল রাতে থেকেই মরদেহ গুমের একটি অভিযোগ ওঠে। এক্ষেত্রে সরকার স্কুল কর্তৃপক্ষের সহায়তায় ওই সময় কতজন শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন, কতজনের মরদেহ উদ্ধার হয়েছে, কত জন নিখোঁজ রয়েছেন এসব বিষয়ে সঠিক তথ্য তুলে ধরতে পারতেন। পাশাপাশি সময় ব্যবধানে তথ্য আপডেটের মাধ্যমে সঠিক তথ্য সবাইকে জানাতে পারতো।

পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এক্ষেত্রে সত্য তথ্য সবাইকে জানাতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা দরকার। এতে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি বিশেষজ্ঞ ও স্কুল কর্তৃপক্ষের সদস্য রাখারও পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!